Municipal Election
Municipal Election

Municipal Election : পুজোর পরেই পুরভোট! অবাধ পুরভোটে কত বাহিনী? রিপোর্ট চাইল কমিশন

Bengal Liberty : দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ার আগেই রাজ্যে পুরভোটের প্রস্তুতিতে একটু একটু করে গতি নিয়ে আসছে রাজ্য নির্বাচন কমিশন (Municipal Election)। পুজো মিটলেই কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভা ও পুরনিগমে ভোট হতে পারে। সেই লক্ষ্যেই এবার প্রশাসনিক স্তরে তোড়জোড় শুরু করে দিল কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তার সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের ভারচুয়াল বৈঠকে আয়োজিত হয়। সংশ্লিষ্ট বৈঠকে জেলা প্রশাসনগুলিকে পুজোর আগেই ভোটের যাবতীয় প্রস্তুতি গুছিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনার জন্য কত সংখ্যক পুলিশ প্রয়োজন, তার হিসাবও চাওয়া হয়েছে ছয় জেলার প্রশাসনের কাছে (Municipal Election)।

Municipal Election
Municipal Election

পুজোর আগেই প্রস্তুতি শেষের নির্দেশ (Municipal Election)

ওই বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল ইলেকশন আধিকারিকরা অংশ নেন। মূলত পুর এলাকার সীমানা পুনর্নির্ধারণ, আসন সংরক্ষণ, ভোটার তালিকা সংশোধন, ভোটকেন্দ্র চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় ভোটকর্মী নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।কমিশনের স্পষ্ট বার্তা, উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই প্রশাসনিক প্রস্তুতির বড় অংশ শেষ করে রাখতে হবে। যাতে পুজো শেষ হওয়ার পর আর সময় নষ্ট না করে দ্রুত নির্বাচনী প্রক্রিয়া শুরু করা যায়। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন, ভোটকেন্দ্র নির্দিষ্টকরণ এবং প্রয়োজনীয় ভোটকর্মী ও পুলিশ মোতায়েনের কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলিকে।

Advertisement
Advertisement

ইভিএম নিয়েও প্রস্তুতি(Municipal Election)

কমিশন সূত্রে খবর, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করার হতে পারে। আপত্তি ও সংশোধনের প্রক্রিয়া শেষ করে অক্টোবরের শেষ সপ্তাহের মধ্যে চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। এদিনের বৈঠকে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং, নিরাপদ স্ট্রং রুমের পরিকাঠামো এবং ভোটকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। তবে বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ইভিএম দিয়েই পুরভোট হবে, নাকি নতুন ইভিএম ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইভিএমের জোগানের উপরেই অনেকটা নির্ভর করছে ভোট একদিনে হবে নাকি একাধিক দফায় আয়োজন করা হবে।

Advertisement
Advertisement

কোন কোন পুরসভায় ভোট? (Municipal Election)

দীর্ঘদিন ধরে নির্বাচন আটকে থাকা একাধিক গুরুত্বপূর্ণ পুরসভা ও পুরনিগম রয়েছে এই তালিকায়। পাঁচটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে কলকাতা, হাওড়া, বিধাননগর, দুর্গাপুর এবং শিলিগুড়ি রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গ ও পাহাড়ের কার্শিয়াং, মিরিক, কালিম্পং, রায়গঞ্জ, বুনিয়াদপুর এবং ধূপগুড়ির মতো পুরসভাতেও নির্বাচন বাকি রয়েছে। এর পাশাপাশি বালি, ডোমকল, পূজালি, পাঁশকুড়া, হলদিয়া, নদিয়ার কুপার্স ক্যাম্প এবং নলহাটির মতো পুরসভাতেও ভোট হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/09/03/kolkata-restaurant/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury