Petrol Pump Fire Incident
Petrol Pump Fire Incident

পেট্রোলর পাম্পে ধূমপান করতে নিষেধের জের, (Petrol Pump Fire Incident) বন্ধুর বাইকেই আগুন লাগিয়ে দিল অন্য বন্ধু!

Bengal Liberty Desk, ২০ ফেব্রুয়ারি: রাতের অন্ধকারে ছত্তীসগড়ের রায়পুরের উরলা থানার সঙ্গীতা ফুয়েলস পেট্রল পাম্পে ঘটে গেল এক ভয়ঙ্কর মুহূর্ত। বন্ধুকে ধূমপান করতে নিষেধ করায় রাগে উত্তপ্ত এক যুবক লাইটার জ্বালিয়ে পেট্রোল নোজলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাইকের ট্যাঙ্ক ও পাম্পের মেশিনে (Petrol Pump Fire Incident)।

কী ঘটনা (Petrol Pump Fire Incident)?

Petrol Pump Fire Incident
Petrol Pump Fire Incident

পুলিশ সূত্রে খবর, গত বুধবার রাত প্রায় ৮টা নাগাদ ধর্মেন্দ্র ক্ষত্রিয় ও ইমরান উরলার নামের দুই ব্যক্তি উরলার সঙ্গীতা ফুয়েলস পেট্রল পাম্পে তেল ভরতে আসেন। ইমরান বাইকে বসেছিলেন, আর ধর্মেন্দ্র পাম্পের পাশে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, ইমরান যখন ট্যাঙ্ক খুলছিলেন, ধর্মেন্দ্র মুখে সিগারেট নিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। ইমরান তাকে ঠেলে সরিয়ে দেন। এর পরই ধর্মেন্দ্র লাইটার ব্যবহার করে পেট্রল নোজলেই আগুন ধরে যায়। আগুনের কারণে পাম্পের মেশিন ও বাইকের ট্যাঙ্কেও আগুন ছড়িয়ে পড়ে। পাম্প অপারেটর দ্রুত পাইপটি বাইকের থেকে সরিয়ে নেন এবং প্রধান সুইচ বন্ধ করে অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সময় ধর্মেন্দ্রের গায়ে আগুন লেগেছিল, কিন্তু তিনি তা দেখেই পালানোর চেষ্টা করেন বলে সূত্রের খবর (Petrol Pump Fire Incident)।

পরবর্তী ব্যবস্থা (Petrol Pump Fire Incident)!

Petrol Pump Fire Incident
Petrol Pump Fire Incident

ঘটনার পর অভিযুক্ত যুবকরা পালানোর চেষ্টা করলেও পাম্পকর্মীদের দ্রুত পদক্ষেপে ধরা পড়ে তারা। এরপর উরলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। উরলা থানার পরিদর্শক রোহিত মাহেলকর এই গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিপন্ন করার ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে (Petrol Pump Fire Incident)।

আরও পড়ুন (Petrol Pump Fire Incident)-

Bangladesh: পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন! ইউনূসের ‘নতুন বাংলাদেশে’ আগুনে ঝলসে মৃত্যু ৭ বছরের শিশু কন্যার

বাংলাদেশে ফের রক্তাক্ত সংখ্যালঘু, (Hindu killed in Bangladesh) গাজীপুর ও রাজবাড়ীতে দুই হিন্দু খুন! উদ্বেগ পদ্মাপাড়ে

ভাগ্যক্রমে পাম্পকর্মীর তৎপরতায় বড় বিপর্যয় এড়ানো গেল, তবে এই ঘটনা যেন একটি সতর্কবার্তা হয়ে দাঁড়ায়, এক মুহূর্তের রাগ বা উশৃঙ্খল আচরণ কতোটা ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনতে পারে তারই প্রমাণ (Petrol Pump Fire Incident)।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury