Health Workers Protest
Bengal Liberty, Kolkata:
রাজ্যের হাসপাতালগুলোতে(Health Workers Protest) রোগীর ঢল নামছে প্রতিদিন। অথচ নার্সের চরম ঘাটতি , এমন অভিযোগ তুলে শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে সামিল হলেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনের নেতৃত্বে ছিল ‘নার্সেস ইউনিটি’ সংগঠন।
দাবি কী?(Health Workers Protest)
‘নার্সেস ইউনিটি’ সংগঠনের বক্তব্য, রাজ্যজুড়ে ২০ হাজারেরও বেশি পদ খালি। ২০২২ সালের পর বড় কোনও নিয়োগ হয়নি। ফলে সরকারি হাসপাতালগুলিতে পরিষেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত নিয়োগ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে তারা।

৭ হাজারের প্রতিশ্রুতি, নিয়োগ মাত্র ৫ হাজার(Health Workers Protest)
আন্দোলনকারীদের দাবি, ২০২৫ সালের শেষে অনুষ্ঠিত পরীক্ষার ফল প্রকাশের পর ৭ হাজার পদে নিয়োগের কথা জানানো হয়েছিল। কিন্তু বাস্তবে নিয়োগ হয়েছে মাত্র ৫ হাজার। বাকি পদগুলি কেন পূরণ করা হয়নি, সেই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। সংগঠনের সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, “হাসপাতালে নার্স-রোগীর অনুপাত ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। যেখানে ৩:১ বা ৫:১ থাকার কথা, সেখানে এক একজন নার্সকে ৫০-৬০ জন রোগী সামলাতে হচ্ছে। অনেক প্রবীণ নার্স ৬০ বছর পেরিয়েও কাজ চালিয়ে যাচ্ছেন, নতুন নিয়োগ নেই, প্রোমোশন বন্ধ। এতে পরিষেবার মান কমছে।”

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন(Health Workers Protest)
আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দাবি করলেও বাস্তবে মাটির ছবিটা ভিন্ন। শূন্যপদ পূরণে দীর্ঘসূত্রিতা কেন সেই প্রশ্নের উত্তর চেয়েছেন তাঁরা।
BJP সরকার এসেই DA দেবে: Sukanta Majumdar | Bengal Liberty @DrSukantaBJP #SukantaMajumdar #DearnessAllowance #WestBengalNews #tmcvsbjp #BengalLiberty pic.twitter.com/c5cVPXJZ1A
— Bengal Liberty (@bengalliberty1) February 21, 2026
পরীক্ষায় উত্তীর্ণদের ডেপুটেশন(Health Workers Protest)
২০১৮-১৯ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রশিক্ষণপ্রাপ্ত ও পরীক্ষায় উত্তীর্ণ নার্সরাও এই কর্মসূচিতে অংশ নেন। একই সঙ্গে নার্সিং (পুরুষ ও মহিলা) কোর্সে আসন বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। আন্দোলনকারীদের বক্তব্য, রোগীর নিরাপত্তা ও পরিষেবার মান বজায় রাখতে দ্রুত নিয়োগ জরুরি। এখন দেখার, প্রশাসন এই দাবিতে কী পদক্ষেপ নেয়।
রোগীর সুরক্ষা নাকি প্রশাসনিক গাফিলতি? বিতর্ক এখন তুঙ্গে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হয় কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
আরও পড়ুন:
ভোটের আগেই বাংলায় কেন্দ্রের বড় পদক্ষেপ! (Central Forces Deployed in WB) ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, জোরদার নিরাপত্তা প্রস্তুতি
