Humayun files case in HC
Bengal Liberty, Kolkata:
সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পরের দিনই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court Meeting on SIR) উচ্চপর্যায়ের বৈঠক হল। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির বিষয় নিষ্পত্তির জন্য বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠনের কথা বলেছিল শীর্ষ আদালত। সেই কমিটিতে কারা থাকবেন, তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতা হাই কোর্টকে। নির্দেশ অনুযায়ী শনিবার বিকেলে বৈঠকে বসেন হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (Chief Secretary Nandini Chakraborty) এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Chief Electoral Officer Manoj Agarwal) সহ শীর্ষ প্রশাসনিক কর্তারা।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর হাই কোর্টে উচ্চপর্যায়ের বৈঠক(Calcutta High Court Meeting on SIR)
সংবাদসংস্থা সূত্রে খবর, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারবিভাগীয় তত্ত্বাবধানের একটি কাঠামো তৈরি করা। এসআইআরের বাকি কাজ পরিচালিত হবে বিচারবিভাগীয় আধিকারিকদের নেতৃত্বে। বৈঠক প্রসঙ্গে রাজ্যের সিইও জানান, এসআইআর সংক্রান্ত যাবতীয় জটিলতা নিয়ে সংশ্লিষ্ট সকলেই নিজেদের মতামত রাখতে পারবেন।

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ(Calcutta High Court Meeting on SIR)
উল্লেখ্য, এসআইআর মামলার শুনানিতে শুক্রবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন। শুনানির সময় আদালতের পর্যবেক্ষণ ছিল, রাজ্য ও নির্বাচন কমিশনের মধ্যে পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়েছে। এই পরিস্থিতি নিয়ে অসন্তোষও প্রকাশ করে শীর্ষ আদালত। এর পরই আদালত এক বেনজির নির্দেশ দেয়। আদালত জানায়, এসআইআরের কাজে যে সমস্ত তথ্যগত অসঙ্গতির ঘটনা সামনে এসেছে, সেগুলির নিষ্পত্তি করবেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। কমিশন ও রাজ্য সরকারের আধিকারিকেরা শুধুমাত্র ওই বিচারবিভাগীয় আধিকারিকদের সহায়তা করবেন।
CPIM এর স্টেট কমিটটির মিটিংয়ের পর কী বললেন শতরূপ ঘোষ? | West Bengal News | Bengal Liberty#CPIM #cpimwestbengal #westbengalnews #election2026 #bengalliberty@cpimspeak @CPIMWestBengal @bengalliberty pic.twitter.com/aDEVhybM0w
— Bengal Liberty (@bengalliberty1) February 20, 2026
শুনানিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও নিজের অসন্তোষ লুকোননি প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেন, পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে এবং এমন অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে বিচারবিভাগীয় হস্তক্ষেপ প্রয়োজন। এরপরই কমিশন ও রাজ্যের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসার জন্য কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করে সুপ্রিম কোর্ট।
