bus fell into river Nepal
bus fell into river Nepal

Pokhara to Kathmandu bus crash: পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, মৃত অন্তত ১৮, আহত একাধিক

Bengal Liberty , Kolkata:

নেপালের পাহাড়ি সড়কে আবারও মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার গভীর রাতে পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় (Pokhara to Kathmandu bus crash)। দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, আহত হয়েছেন আরও অনেকে। ঘটনাটি ঘটেছে ধাদিং জেলার বেণীঘাট রোরাং এলাকায়, পৃথ্বী মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গজুরি নদীতে উল্টে পরে বাস (Prithvi Highway accident Nepal)।

বাসটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনাস্থলটি কাঠমান্ডু থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে।

Pokhara to Kathmandu bus crash
Pokhara to Kathmandu bus crash

গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা Pokhara to Kathmandu bus crash

 

ধাদিং জেলার ট্রাফিক পুলিশ প্রধান শিশির থাপার কথায়, দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই বহু যাত্রীর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাঁক ও গভীর খাদ থাকায় দুর্ঘটনার মাত্রা আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে নেমে যায় এবং মুহূর্তের মধ্যেই নদীতে উল্টে পড়ে (bus fell into river Nepal)। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তবে অতিরিক্ত গতি বা রাস্তার পরিস্থিতি, দুটি দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Pokhara to Kathmandu bus crash
Pokhara to Kathmandu bus crash

স্থানীয়দের তৎপরতায় হয় শুরু উদ্ধার কাজ Pokhara to Kathmandu bus crash

 

বাসটি নদীতে পড়ার খবর ছড়িয়ে পড়তেই প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপালি সেনা। তবে রাতের অন্ধকার এবং দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয় উদ্ধারকারী দলকে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। সরকারি ভাবে এখনও নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে কয়েকজন বিদেশি যাত্রীও ছিলেন।

তাঁদের মধ্যে নিউজিল্যান্ডের এক পুরুষ যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি আহতদের মধ্যে জাপান এবং নেদারল্যান্ডসের দুই মহিলা রয়েছেন বলেও জানা গেছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury