Court Bomb Threat
Bengal Liberty: আদালতে বোমাতঙ্ক। তাহলে মরণ ফাঁদ? নাকি মানুষকে ভয় দেখানোর প্রচেষ্টা? মঙ্গলের সকালে এমন ঘটনায় নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা (Court Bomb Threat)।
গত সাত ঘন্টায় কলকাতা সহ জেলার বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর পেয়ে এবার বৈঠকে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। রয়েছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও। কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায় তা নিয়েই এই বৈঠক (Court Bomb Threat)।

পুলিশ সূত্রে খবর, কলকাতার সিটি সেশন আদালতই নয় তার সঙ্গে জেলার বিভিন্ন আদালতেও এই বোমাতঙ্কের খবর পাওয়া গিয়েছে। সমস্ত জায়গায় বম্ব ডিটেকশন স্কোয়াড গিয়ে তল্লাশি অভিযান চালায় (Court Bomb Threat)।
এর সূত্রপাত হয় মঙ্গলের সকালে সিটি সেশন আদালত দিয়েই। সেখানেই সকাল সাড়ে নয়টা নাগাদ চিফ জাজের মেলে একটি ইমেল আসে। আদালতে বোমা রাখা হয়েছে এই তথ্য দেওয়া হয়। এরপরই আদালতের পক্ষ থেকে খবর দেওয়া হয় লালবাজারে। ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড (Court Bomb Threat)।

কিন্তু বেলা বাড়তেই দেখা যায় একাধিক আদালতেই বোমাতঙ্কের খবর। দুর্গাপুর, আসানসোল, চুঁচুড়া একাধিক আদালতে বোমাতঙ্কের খবর মেলে। ফলে এই মুহূর্তে সেই মেলের আইপি এড্রেস খুঁজছে কলকাতা পুলিশ। যার মাধ্যমে ট্র্যাক করা হচ্ছে (Court Bomb Threat)।
আরও পড়ুন (Court Bomb Threat)-
খাস কলকাতায় বোমাতঙ্ক! (Court Bomb Threat) একের পর এক আদালতে হুমকি-মেল, ফাঁকা করা হল চত্বর
এরই মধ্যে চলে মুখ্য সচিবের বৈঠক। নন্দিনী চক্রবর্তী বলেন, ‘রাজ্য সরকার মানুষের পাশে আছে। সমস্ত রকম নিরাপত্তা দেওয়া হবে। দায়িত্ব পালন করত রাজ্য সরকার বদ্ধপরিকর। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে (Court Bomb Threat)।’
