Jayalalithaa Birth Anniversary
Bengal Liberty Desk, ২৪ ফেব্রুয়ারি: দক্ষিণ ভারতের রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার (J. Jayalalithaa) আজ ৭৮ তম জন্মদিন। ১৯৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি মহীশূরে (বর্তমান কর্ণাটক) জন্মগ্রহণ করেছিলেন এই মহীয়সী নারী। রুপোলি পর্দা থেকে রাজনীতির অলিন্দ—সর্বত্রই তাঁর দাপুটে উপস্থিতি আজও তামিলনাড়ুর মানুষের মনে অম্লান (Jayalalithaa Birth Anniversary)।
শ্রদ্ধা ও স্মৃতিচারণ (Jayalalithaa Birth Anniversary)-

আজ, মঙ্গলবার সকাল থেকেই চেন্নাইয়ের মেরিনা বিচে জয়ললিতার স্মৃতিসৌধে উপচে পড়ল ভিড়। এআইএডিএমকে (AIADMK) দলের শীর্ষ নেতারা পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানান। এদিন দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির, দুঃস্থদের বস্ত্র বিতরণ এবং অন্নদানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও এক্স হ্যান্ডলে জয়ললিতাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন (Jayalalithaa Birth Anniversary)।
ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்,… pic.twitter.com/cegS3CG7OW
— Narendra Modi (@narendramodi) February 24, 2026

নিজের এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “জয়ললিতা জি-কে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। একজন ক্যারিশম্যাটিক নেত্রী এবং অসাধারণ প্রশাসক হিসেবে তিনি অসংখ্য মানুষের হৃদয় ও মনে জায়গা করে নিয়েছেন। তাঁর জীবনযাত্রা ছিল অপরিসীম সাহস এবং দৃঢ়তার সঙ্গে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর জোর দিয়ে কল্যাণমুখী শাসনব্যবস্থার পক্ষে ছিলেন। তিনি ছিলেন সহানুভূতিশীল এবং সিদ্ধান্তমূলক। তাঁর সঙ্গে আমার আলাপচারিতা আমি অত্যন্ত আনন্দের সঙ্গে স্মরণ করছি।”
আরও পড়ুন (Jayalalithaa Birth Anniversary)- কংগ্রেসকে কোণঠাসা করে TMC-র প্রশংসায় মোদি (PM Modi Congress row)!
জয় মা কালী’ দিয়ে শুরু ‘চিত্ত যেথা ভয়শূন্য…’ দিয়ে শেষ! (PM Narendra Modi’s Letter) ‘সোনার বাংলা’ গড়ার আশায় বাংলার ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন চিঠি মোদির
অভিনেত্রী থেকে প্রধান নেত্রী (Jayalalithaa Birth Anniversary)-

জয়ললিতার জীবন ছিল এক লড়াইয়ের ইতিহাস। মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন তিনি। তামিল, তেলুগু এবং কন্নড় সিনেমায় তিনি ছিলেন একচ্ছত্র সম্রাজ্ঞী। এরপর তাঁর রাজনৈতিক গুরু এমজি রামচন্দ্রনের হাত ধরে রাজনীতিতে প্রবেশ। পাঁচবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সাধারণ মানুষের জন্য তাঁর চালু করা ‘আম্মা ক্যান্টিন’, ‘আম্মা ল্যাপটপ’ বা স্বল্পমূল্যে ওষুধের প্রকল্পগুলি আজও তাঁকে ‘আম্মা’ হিসেবে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রেখেছে (Jayalalithaa Birth Anniversary)।
