CM Suvendu Adhikari
Bengal Liberty, ৩ জুন :
শিক্ষাঙ্গনকে ঘিরে একের পর এক বিতর্ক, অনিয়ম এবং সাম্প্রতিক সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডের পর এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর নজরদারি বাড়ানোর পথে রাজ্য সরকার (CM Suvendu Adhikari)। শুধু প্রশাসনিক পর্যায়েই নয়, স্থানীয় জনপ্রতিনিধিদেরও সরাসরি দায়িত্ব নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কলেজ, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলির স্বাভাবিক ও স্বচ্ছ কার্যক্রম নিশ্চিত করতে বিধায়কদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখারও নির্দেশ দেন তিনি। প্রশাসনের মতে, তৃণমূল স্তরে নজরদারি বাড়লে সরকারি পরিষেবার মানোন্নয়নের পাশাপাশি অনিয়ম রোধ করাও অনেক সহজ হবে (CM Suvendu Adhikari)।

সুরেন্দ্রনাথ কলেজ-কাণ্ডের পর কড়া বার্তা (CM Suvendu Adhikari)
সম্প্রতি সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতেই এদিনের বৈঠকে বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, শিক্ষা প্রতিষ্ঠান কোনওভাবেই বেআইনি কার্যকলাপ বা অস্বচ্ছতার কেন্দ্র হয়ে উঠতে পারে না। ছাত্রছাত্রীদের জন্য সুস্থ ও নিরাপদ শিক্ষার পরিবেশ বজায় রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার।বৈঠকে তিনি স্থানীয় বিধায়কদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র সরকারি রিপোর্টের উপর নির্ভর না করে কলেজগুলিতে নিয়মিত নজর রাখতে হবে। প্রয়োজনে ‘সারপ্রাইজ ভিজিট’ করে প্রতিষ্ঠানগুলির প্রকৃত অবস্থা যাচাই করার পরামর্শও দেন তিনি। কোথাও অনিয়ম, অব্যবস্থা বা প্রশাসনিক গাফিলতি নজরে এলে তা দ্রুত জেলা প্রশাসনের কাছে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু কলেজ নয়, সরকারি স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলির ক্ষেত্রেও একই ধরনের নজরদারির কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পরিকাঠামো, পরিষেবার মান এবং সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার বিষয়গুলি সরেজমিনে পর্যবেক্ষণ করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান তিনি।


