SC Order on WB SIR
Bengal Liberty Desk, ২৪ ফেব্রুয়ারি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে আজ, মঙ্গলবার ফের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। প্রায় ৮০ লক্ষ ভোটারের নথিপত্র যাচাইয়ের বিশাল কর্মযজ্ঞ সামাল দিতে এবং সময়ের মধ্যে কাজ শেষ করতে নজিরবিহীন নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এদিন জানিয়েছে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনে প্রতিবেশী রাজ্য ওড়িশা ও ঝাড়খণ্ড থেকেও বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়োগ করা যাবে (SC Order on WB SIR)।
কী হল শুনানিতে (SC Order on WB SIR)?
সময় খুব কম থাকায় এবং কাজের চাপ বেশি হওয়ায় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির পাঠানো রিপোর্টের ভিত্তিতে এদিন সুপ্রিম কোর্ট বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করেছে। বাংলার ২৫০ জন জেলা বিচারক দিয়ে ৮০ লক্ষ আবেদনের নিষ্পত্তি করতে প্রায় ৮০ দিন সময় লেগে যাবে। এই দেরি এড়াতে ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিচারকদের সাহায্য নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে (SC Order on WB SIR)।
শুধুমাত্র জেলা জজ নন, অন্তত ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়ার ও জুনিয়র ডিভিশনের সিভিল জজদেরও (Civil Judges) এই কাজে যুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল (SC Order on WB SIR)

রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, অন্য রাজ্য থেকে বিচারক এলে তাঁরা বাংলা বুঝতে পারবেন না। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দেন, “এই অবস্থায় আমাদের কিছু করার নেই। ইতিহাস বলছে এক সময় ওই রাজ্যগুলি একই প্রশাসনিক কাঠামোর অংশ ছিল। তাই স্থানীয় উপভাষা বা ভাষার ধরন থেকে কিছুটা বুঝতে পারবেন” (SC Order on WB SIR)।
আরও কী জানাল আদালত (SC Order on WB SIR)?
নির্বাচন কমিশনকে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে যাঁদের নাম যাচাইয়ের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে না, তাঁদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে সাপ্লিমেন্টারি (অতিরিক্ত) তালিকা প্রকাশ করা হবে (SC Order on WB SIR)।
সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, এই সাপ্লিমেন্টারি তালিকায় থাকা ভোটাররাও ২৮ ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকার অংশ হিসেবেই গণ্য হবেন এবং তাঁরা ভোট দিতে পারবেন (SC Order on WB SIR)।
আরও পড়ুন (SC Order on WB SIR)-
ভোটার তালিকায় অস্বচ্ছতা রুখতে বড় পদক্ষেপ! (250 Judicial Officers in SIR) বঙ্গে ২৫০ জন জুডিশিয়াল অফিসার নিয়োগের সিদ্ধান্ত হাই কোর্টের
Calcutta High Court Meeting on SIR: ভোটার তালিকা সংশোধন নিয়ে জট কাটাতে হাই কোর্টে বৈঠক, নজরে সুপ্রিম কোর্টের নির্দেশ
নথিপত্র যাচাইয়ে স্পষ্ট নির্দেশ (SC Order on WB SIR)-
আদালত আজ স্পষ্ট করে দিয়েছে যে, ভোটার তালিকা সংশোধনে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং পাস সার্টিফিকেটকে বৈধ পরিচয়পত্র হিসেবে গণ্য করতে হবে। নির্বাচন কমিশনের অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁরা বিচার বিভাগীয় আধিকারিকদের এই কাজে পূর্ণ সহযোগিতা করেন।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ এক নতুন গতি পেল বলেই মনে করা হচ্ছে (SC Order on WB SIR)।
