Surendranath College
Bengal Liberty: সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের অন্দর থেকে উদ্ধার দুই ব্যাগ ভর্তি টাকা। তাও আবার উইয়ে খাওয়া। যাকে কেন্দ্র সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে সুরেন্দ্রনাথ কলেজের সঙ্গে যুক্ত দুই তৃণমূল নেতার নাম উঠে আসছে। দেবাশিষ বন্দ্যোপাধ্যায় ও পরিতোষ দত্ত। এদের অঙ্গুলিহেলনেই নাকি এই গোটা কর্মকাণ্ড ঘটেছে (Surendranath College)।

কার দৌলতে এত বাড়বাড়ন্ত? (Surendranath College)
ইতিমধ্যেই মুচিপাড়া থানায় প্রাক্তন গভর্নিং কাউন্সিলর মেম্বার দেবাশিষ বন্দ্যোপাধ্যায় ও ভেন্ডার পরিতোষ দত্তের নামে অভিযোগ দায়ের হয়। উদ্ধার হয় ওয়ান শটার। তবে অভিযোগ, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের ছত্র ছায়ায় এদের এত বাড়বাড়ন্ত।
২ জুন কলেজ ইউনিয়নের ওই তালা খুলতেই বেরিয়ে আসে ব্যাগ ভর্তি টাকা। এমনকি, কলেজের ছাদের ঘরে এলাহী আয়োজন। খাট, আলমারি, ঝাঁ চকচকে ঘর। রয়েছে এসিও। আর ছাদে পরে রয়েছে অজস্র মদের বোতল। টেরেস ফেসিলিটির নামে চলত ফুর্তি। কলেজের ফলকে নাম রয়েছে সুদীপ বন্দোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম। যা নিয়ে সরব হয়েছেন কলকাতা পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক সজল ঘোষ। তাঁর অভিযোগ, কান কাটা দেবু ওরফে দেবাশিষ, তার ছেলে শিবাশিস, পরিতোষ এই কর্মকান্ডের সঙ্গে যুক্ত।
পঠন পাঠনের জায়গায় দীর্ঘদিন ধরে এভাবেই রাজত্ব কায়েম করেছে বাবা ও ছেলে। অবিলম্বে এর তদন্ত প্রয়োজন। বিধায়ক সজলের দাবি, ছেলের সঙ্গে বাবারও অবাধ যাতায়াত ছিল।

