Rinku Singh's father sudden demise
Rinku Singh's father sudden demise

Rinku Singh’s father sudden demise: শেষরক্ষা হলো না, পিতৃবিয়োগ ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংহের!

Bengal Liberty, কলকাতা ২৭ ফেব্রুয়ারী ২০২৬: টি২০ বিশ্বকাপ চলাকালীন উড়ে এলো দুঃসংবাদ। চলে গেলেন রিঙ্কু সিংহের বাবা খাচান্দ্র সিংহ (Rinku Singh’s father sudden demise)। স্টেজ ৪ লিভার ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের অবসান হলো মঙ্গলবার। দলের অনুশীলন থেকে ছুটি নিয়ে বাবাকে দেখতে গিয়েছিলেন তিনি গ্রেটার নয়ডার হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিঙ্কুর বাবা।

X (টুইটার)-এ পোস্ট করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হারভজন সিংহ প্রথম এই খবরটি জানান। তিনি লিখেছেন, “জেনে অত্যন্ত ব্যথিত হলাম যে শ্রী খাচান্দ্র সিংহজি, রিঙ্কু সিংহের বাবা, আর আমাদের মধ্যে নেই। টি-২০ বিশ্বকাপ চলাকালীন এই খবর খুবই দুঃখের ও কষ্টের। ভগবান রিঙ্কু ও তার পরিবারকে শক্তি দান করুন।”

বেশ কয়েকদিন ধরেই চলছিল লড়াই। কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি করেও লাভ হয়নি। এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপের সব ম্যাচে রিঙ্কুকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আরো পড়ুন:- Abhishek Sharma’s blistering knock: অবশেষে ফর্মে ফিরলেন অভিষেক, দুর্দান্ত ব্যাটিংয়ে মন জয় করলেন দর্শকদের

Rinku Singh's father sudden demise
Rinku Singh’s father sudden demise

রিঙ্কুর জীবনসংগ্রাম (Rinku Singh’s father sudden demise)

একেবারে নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকেই রিঙ্কুর পথচলা শুরু ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে মাঠে-ময়দানে ঘুরে বেড়িয়েছেন তিনি। রিঙ্কুর বাবা সামান্য LPG গ্যাস সিলিন্ডার সরবরাহের কাজ করতেন। ১২,০০০ টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হতো তাদের পরিবারকে।

তার মধ্যেও রিঙ্কুর জেদ—সে ক্রিকেটার হবেই। এই স্বপ্নের জন্য বহুবার বাবার কাছে বকুনি ও মারও খেয়েছেন তিনি। কিন্তু ছেলের জেদের কাছে শেষমেশ নতি স্বীকার করতে হয় বাবাকে। ধীরে ধীরে উত্তর প্রদেশের রঞ্জি দলে সুযোগ পান রিঙ্কু। তারপর ২০১৮ সালের আইপিএল নিলামে ৮০ লক্ষ টাকায় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয়। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

২০২৩ সালে ভারতের জার্সি গায়ে খেলতে দেখা যায় রিঙ্কুকে। এই টি-২০ বিশ্বকাপেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সম্প্রতি নতুন ফ্ল্যাট কিনেছিলেন রিঙ্কু। কাওয়াসাকি বাইকেও চড়তে দেখা যেত তার বাবাকে। কিন্তু জীবনের গতি হঠাৎ করেই থমকে গেল। চলে গেলেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

কিং কোহলির টুইট (Rinku Singh’s father sudden demise)

রিঙ্কু সিংহের পাশে দাঁড়িয়ে টুইট করতে দেখা কোলো প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কে X এ তিনি সমভেদনা জানিয়ে টুইট করেন

‘ রিঙ্কুর বাবার মৃত্যুতে খুবি দুঃখিত আর মর্মাহত এই মুহূর্তে ভগবানের কাছে আমি প্রার্থনা জানাই যেন এই কঠিন সময় পরিবার কে শক্তি প্রধান করুন ওঁম শান্তি। কিং কোহলির এই টুইট বুজিয়ে দিচ্ছে কতটা দায়িত্বশীল আর যত্নশীল বিরাট কোহলি হারভাজান সিং থেকে বিরাট কোহলি সবাই এই কঠিন পরিস্তিতি তে রিঙ্কুর সাথে আছে।

Rinku Singh's father sudden demise
Rinku Singh’s father sudden demise

রিঙ্কুকে কি পাবে দল? (Rinku Singh’s father sudden demise)

বাবাকে দেখে আবার দলের সঙ্গে যোগ দেন রিঙ্কু। চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে দলে ছিলেন না; অতিরিক্ত ফিল্ডারের ভূমিকা পালন করেন। বর্তমানে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ‘ডু অর ডাই’ ম্যাচে রিঙ্কুকে দেখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রিঙ্কু পুরো বিশ্বকাপ খেলবেন কি না, সে বিষয়ে বিসিসিআই এখনও কোনো বিবৃতি জারি করেনি। এখন দেখার, পিতৃবিয়োগের ব্যথা কাটিয়ে কত দ্রুত তিনি আবার পুরনো ছন্দে ফিরতে পারেন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury