Abhishek Sharma in unique record
Bengal Liberty, কলকাতা ১ মার্চ ২০২৬ :
ইডেনে হাই-ভোল্টেজ ক্ল্যাশে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দলেই আছে চরম বড় হিটাররা। ম্যাচ ঘিরে টগবগ করছে ক্রিকেটপ্রেমীরা। এরই মধ্যে বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বাঁ-হাতি বিধ্বংসী ব্যাটার অভিষেক শর্মা।
এখনও পর্যন্ত ৯৩টি ছক্কা হাঁকিয়েছেন অভিষেক। আর যদি ৭টি ছক্কা মারতে পারেন, তাহলে বড় মাইলফলকটি ছুঁয়ে ফেলবেন তিনি। তখন তাঁর নাম হয়ে যাবে ‘অভি-সিক্স’ শর্মা! ছুঁতে পারবেন কি এই মাইলফলক? পারবেন কি ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে? জানা যাবে আজকের ম্যাচেই।

অভিষেকের উপর আস্থা টিম ইন্ডিয়ার (Abhishek Sharma in unique record):
রবিবারের মরণ-বাঁচন ম্যাচ— যে জিতবে, সেই প্রবেশ করবে সেমিফাইনালে। এখনও পর্যন্ত গ্রুপ-১ থেকে অপরাজিতভাবে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। আর গ্রুপ-২ থেকে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। শেষ বাকি একটাই স্লট— কে করবে নিজের জায়গা পুরোপুরি পাকা, জানা যাবে খুব তাড়াতাড়িই।

India vs Zimbabwe: সেমি ফাইনালের পথে এক ধাপ এগোল ভারত | T20 World Cup | Bengal Liberty #indiavszimbabwe #T20WorldCup #T20WorldCup2026 #BengalLiberty pic.twitter.com/qE5FUtu2My
— Bengal Liberty (@bengalliberty1) February 26, 2026
তারই মধ্যে অভিষেক আবারও ফিরেছেন পুরোনো ছন্দে— ০, ০, ০, ১৫-এর পর জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ-উইনিং ৫৫ রানের চোখধাঁধানো ইনিংস। তাই ভরসা করাই যায়, রবিবারের ম্যাচে শুধুই কথা বলবে অভিষেক শর্মার ব্যাট।
আরও পড়ুন :
ICC T20 England Vs New Zealand: ইংল্যান্ডের কাছে হেরে সেমি ফাইনালের রাস্তা কঠিন করলো নিউজিল্যান্ড!

