ICC T20 England Vs New Zealand
Bengal Liberty, কলকাতা ২৮ ফেব্রুয়ারী ২০২৬: এক ওভারে পুরো খেলা ঘুরে গেল। জেতা ম্যাচ হেরে সেমির রাস্তা কঠিন করলো কিউইরা (ICC T20 England Vs New Zealand)। ইতিমধ্যেই গ্রুপ–২ থেকে সেমির রাস্তা ফাঁকা করে ফেলেছে থ্রি লায়ন্স। শুক্রবারের ম্যাচে নিউজিল্যান্ডকেও বধ করে ফুল কনফিডেন্ট ইংল্যান্ড ক্রিকেট টীম।

শুক্রবারের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ওপেনিং জুটি ৬৩ রান যোগ করলেও পরপর উইকেট হারান রচীনরা (ICC T20 England Vs New Zealand)। টিম সেইফার্টের ৩৫ আর গ্লেন ফিলিপসের ৩৯ রানের উপর ভর করে নিউজিল্যান্ড ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে।
এইদিনের ম্যাচে ইংল্যান্ডের বোলাররা আগুনের গতিতে বল করেন। অনবদ্য বোলিং করেন উইল জ্যাকস , আদিল রাশিদ এবং প্রথমবার বিশ্বকাপে খেলা রেহান আহমেদ । তিনজনেই দুটি করে উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু একেবারেই ভালো হয়নি ফিল সল্টদের। একসময় স্কোর দাঁড়ায় ৫৪ রানে ৪ উইকেট। মনে হচ্ছিল জয় তুলে নেবে কিউই বাহিনী। কিন্তু ম্যাচে আসে চরম টুইস্ট (ICC T20 England Vs New Zealand)। ১৮তম ওভার বল করতে আসেন ফিলিপস, তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন যুব খেলোয়াড় রেহান আহমেদ। ৭ বলে ১৯ রান করে ম্যাচের নায়ক রেহান। দুটি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারির সুবাদে ম্যাচ পকেটে পুরে নেয় ইংল্যান্ড। ২৭১.৪৩ স্ট্রাইক রেট নিয়ে সারপ্রাইজ প্যাকেজ রেহান।

সেমির সমীকরণ (ICC T20 England Vs New Zealand)
ম্যাচ হেরে বিপাকে নিউজিল্যান্ড। জেতা ম্যাচ হাতছাড়া হওয়ায় সেমিতে যাওয়ার রাস্তা কঠিন হয়ে গেল। দরজা খুলে গেল পাকিস্তানের কাছে — সেমিতে পৌঁছানোর সুবর্ণ সুযোগ। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে বাবর আজমরা। নিউজিল্যান্ডের থেকে নেট রান রেট কম থাকায় পাকিস্তানকে নির্দিষ্ট ব্যবধানে জিততে হবে (ICC T20 England Vs New Zealand)।
যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে, তাহলে শ্রীলঙ্কাকে ৬৫ রানে হারাতে হবে। আর রান তাড়া করতে হলে পাকিস্তানকে ১৩ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে হবে। না হলে পাকিস্তানের বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরা রয়ে যাবে।
U.S.Rael VS Iran in “Operation Epic Fury”: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি@realDonaldTrump @netanyahu @Israel @bengalliberty #DonaldTrump #BenjaminNetanyahu #Iran #IranMassacre #IranRevoIution2026 #saudiarabia #Tehran #Teheran #behrain #operationepicfury #bengalliberty pic.twitter.com/A8Rr3qdwJQ
— Bengal Liberty (@bengalliberty1) February 28, 2026
এখন দেখার, গ্রুপ–২ থেকে ইংল্যান্ড ছাড়া আর কোন দল সেমিফাইনালে কোয়ালিফাই করে — নজর থাকবে সেদিকেই।
