UEFA Champions League round of 16
Bengal Liberty, কলকাতা ২৮ ফেব্রুয়ারী ২০২৬: শুক্রবার সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-এর ড্র-এর দিকে (UEFA Champions League round of 16)। Arsenal, দুই মাদ্রিদ, FC Barcelona, Liverpool FC, স্বপ্নের ফর্মে থাকা Bodø/Glimt এবং গতবারের চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী Paris Saint-Germain— সবার ভাগ্য নির্ধারণ হলো এই শুক্রবার।

কিন্তু ড্র নিয়ে যতটা উত্তেজনা ছিল, সেই প্রত্যাশা কি পূরণ হলো? কেন উঠছে এই প্রশ্ন? (UEFA Champions League round of 16)
রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি আবারও মুখোমুখি। এই ম্যাচ অন্তত চারবার হয়ে গেছে, তা সত্ত্বেও আবার কেন এই জুটি? যেমন একসময় FC Bayern Munich বনাম FC Barcelona প্রায় নিয়মিত হয়ে গিয়েছিল, তেমনই এখন মাদ্রিদ বনাম সিটি ম্যাচ যেন রুটিনে পরিণত হয়েছে।
ফ্যানরাও ক্লান্ত — সোশ্যাল মিডিয়ায় সরব দুই দলের সমর্থকরা।
উল্টো দিকে রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী হানসি ফ্লিকের FC Barcelona অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ New Castle United -এর মুখোমুখি। তবে লড়াই যে জমবে, তাতে কোনও সন্দেহ নেই।

Bodo / Glimt এর উত্থান (UEFA Champions League round of 16)
নরওয়ের ফুটবল ক্লাব Bodø/Glimt-কে অনেকেই নাম না-জানা দল ভেবেছিলেন। কিন্তু একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স করে তারা শেষ ১৬-এ প্রবেশ করেছে। সিটিকে হারিয়ে শুরু, তারপর স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ -কে হারানো, সবশেষে ইতালিয়ান পাওয়ারহাউস ইন্টার মিলান -কে ছিটকে দেওয়া — সবই করেছে কিয়েতিল ক্নুটসেনের ছেলেরা।
আর কী চমক অপেক্ষা করে আছে ফুটবল ফ্যানদের জন্য, সেটাই এখন দেখার। ড্র নিয়ে চলছে বিস্তর আলোচনা। যদি একই ম্যাচ বারবার করানো হয়, তাহলে এই ড্র-এর প্রয়োজন কী — তা নিয়েই উঠছে প্রশ্ন।

চলুন দেখে নেওয়া যাক শেষ ১৬-এ কোন দল কোন দলের মুখোমুখি হবে। (UEFA Champions League round of 16)
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর সূচি
* গালাতাসারায় বনাম লিভারপুল
(১০ মার্চ রাত ১১:১৫ / ১৯ মার্চ রাত ১:৩০)
* এফসি বার্সেলোনা বনাম নিউক্যাসল ইউনাইটেড
(১১ মার্চ রাত ১:৩০ / ১৮ মার্চ রাত ১১:১৫)
* অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম টটেনহ্যাম হটস্পার
(১১ মার্চ রাত ১:৩০ / ১৯ মার্চ রাত ১:৩০)
* বায়ার্ন মিউনিখ বনাম আতালান্তা
(১১ মার্চ রাত ১:৩০ / ১৯ মার্চ রাত ১:৩০)
* আর্সেনাল বনাম লেভারকুসেন
(১১ মার্চ রাত ১১:১৫ / ১৮ মার্চ রাত ১:৩০)
* পিএসজি বনাম চেলসি
(১২ মার্চ রাত ১:৩০ / ১৮ মার্চ রাত ১:৩০)
* বোদো/গ্লিম্ট বনাম স্পোর্টিং
(১২ মার্চ রাত ১:৩০ / ১৭ মার্চ রাত ১১:১৫)
* রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি
(১২ মার্চ রাত ১:৩০ / ১৮ মার্চ রাত ১:৩০)
প্রতিটি ম্যাচ হোম ও অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে। দুই লেগ মিলিয়ে যেই দলের গোলসংখ্যা বেশি থাকবে, সেই দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডে।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে বুদাপেস্ট, হাঙ্গেরির Puskás Aréna-তে।
এবার দেখার বিষয় — কোন দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলে। নজর থাকবে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের।
