Tollywood Holi Celebration 2026
Tollywood Holi Celebration 2026

Tollywood Holi Celebration 2026: টলিপাড়ার নবদম্পতিদের প্রথম হোলি কেমন কাটল দেখে নিন এক নজরে

Bengal Liberty Desk, ৪ মার্চ: এই হোলিতে টলিপাড়ার তারকা ও নবদম্পতিদের হোলি উদযাপন ছিল একেবারে চোখ ধাঁধানো। শহরের ব্যস্ততা ভুলে তারা খুঁজে নিলেন আনন্দ, বন্ধুত্ব, প্রেম ও মিলনের মুহূর্ত। কেউ শহর থেকে দূরে গিয়ে কাটালেন কেউ আবার বন্ধুদের সঙ্গে আবির মেখে হোলি কাটালেন।

শোভন ও সোহিনী (Tollywood Holi Celebration 2026)

Tollywood Holi Celebration 2026
Tollywood Holi Celebration 2026

শহরের ব্যস্ততা থেকে দূরে, একান্তে কাটালেন হোলি। শোভন ও সোহিনী একে অপরকে আবির মাখালেন এবং খেলার আনন্দ উপভোগ করলেন। গলায় হলুদ ফুলের মালা, পরণে ধতি প্যান্ট। সব মিলিয়ে খোশমেজাজে হোলি উদযাপন করলেন এই জুটি।

শার্লি ও অভিষেক (Tollywood Holi Celebration 2026)

Tollywood Holi Celebration 2026
Tollywood Holi Celebration 2026

শার্লি ও অভিষেকের হোলি উদযাপন ছিল মজার ও আকর্ষণীয়। শার্লি আবির ছিটিয়ে দিলেন অভিষেকের গায়ে। তবে বিশেষ আকর্ষণ ছিল অভিষেকের মুখে হনুমানের মাস্ক, যা পুরো বিষয়কে থ্রিলিং ও রঙিন করে তুলেছিলেন। এদিন বন্ধুদের সঙ্গে মিশে তারা হোলির আনন্দকে আরও প্রাণবন্ত করে তুললেন।

রণজয় ও শ্যমৌপ্তি (Tollywood Holi Celebration 2026)

Tollywood Holi Celebration 2026
Tollywood Holi Celebration 2026

বিয়ের পর নবদম্পতি হিসেবে প্রথমবার হোলি উদযাপন করলেন রণজয় ও শ্যমৌপ্তি। একে অপরের মাথায় লাল আবির দিয়ে তিলক কাটলেন। রণজয় পরেছিলেন সাদা পাঞ্জাবি, গলায় লাল উর্নি, আর শ্যমৌপ্তি পরেছিলেন লাল শাড়ি এবং বিয়ের ব্লাউজ। হালকা রঙ মাখিয়ে একে অপরের সঙ্গে দিনটি কাটালেন এই জুটি

অদ্রিজা ও ভিগনেশ (Tollywood Holi Celebration 2026)

Tollywood Holi Celebration 2026
Tollywood Holi Celebration 2026

বিয়ের পর প্রথম হোলি উদযাপন করলেন অদ্রিজা ও ভিগনেশ। এদিন হোলিতে অভিনেত্রী অদ্রিজা পরেছিলেন সাদা শার্ট ও শর্ট জিন্স, আর ভিগনেশ পরেছিলেন সাদা টি-শার্ট। একে অপরকে আবির মাখানো ছবি নিজের অ্যাকাউন্টে পোষ্ট করেছেন অভিনেত্রী। দেখলেই বোঝা যায়, সব মিলিয়ে এদিনের খেলা ছিল প্রাণবন্ত এবং রঙে ভরা।

মধুমিতা ও দেবমাল্য (Tollywood Holi Celebration 2026)

অনেকদিন পর বিয়ের পর দেখা মিলল মধুমিতা ও দেবমাল্যকে। একে অপরের হাত ধরে শহরের এই ইভেন্টে হাজির এই জুটি, হালকা আবির মেখে একে অপরকে রঙিন করলেন এই নবদম্পতি। সঙ্গে ছিল ফুচকা খাওয়ার কম্পিটিশন, একে অপরকে ফুচকাও খাওয়ালেন এই জুটি। এক অপরের সাথে বিয়ের পর প্রথম দোল এইরকম ভাবেই কাটালেন মধুমিতা-দেবমাল্য।

আরও পড়ুন (Tollywood Holi celebration 2026)-

Bollywood Holi celebration: রঙের উৎসবে মেতেছে বলিউড,ভিকি–ক্যাটরিনা থেকে বরুণ ধাওয়ান, দেখেনিন তারকাদের হোলির ঝলক!

(The Kerala Story 2 Box Office Day 5) বিতর্ক ছাপিয়ে দোল পূর্ণিমায় বক্স অফিসে ম্যাজিক! ৫ দিনে কত কামালো ‘দ্য কেরালা স্টোরি ২’?

Tollywood Holi Celebration 2026
Tollywood Holi Celebration 2026

সব মিলিয়ে এই নবদম্পতি জুটিদের হাসিমুখ, রঙে ভরা মুহূর্ত আর একে অপরের সঙ্গে কাটানো আনন্দই হোলির আসল রংকে প্রকাশ করল। রঙিন আবির, হাসি আর একে অপরের হাতে হাত রেখে কাটানো মুহূর্তগুলো যেন চিরস্মরণীয় হয়ে থাকল। হোলি কেবল খেলা নয়, এটি হল প্রেম ও মিলনের উৎসব।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury