Bollywood Holi celebration
Bollywood Holi celebration

Bollywood Holi celebration: রঙের উৎসবে মেতেছে বলিউড,ভিকি–ক্যাটরিনা থেকে বরুণ ধাওয়ান, দেখেনিন তারকাদের হোলির ঝলক!

Bengal Liberty, পৌলমী গোস্বামী, Kolkata:

দেশজুড়ে হোলির আবহ। এবং এই হোলির দিনে বলিউডের তারকারাও মেতে উঠলেন উৎসবের রঙে (Bollywood Holi celebration) । ভিকি কৌশল–ক্যাটরিনা কাইফের ঘরোয়া উদযাপন থেকে শাবানা আজমি–জাভেদ আখতারের তারকাখচিত পার্টি, সোহা আলি খান–নেহা ধুপিয়াদের রঙিন মজা থেকে বরুণ ধাওয়ান ও কৃতি স্যাননের পারিবারিক মুহূর্ত—হোলির দিনে রঙে রাঙা হয়ে উঠল বলিউড। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তাঁদের উদযাপনের ঝলক।

নতুন বাবা-মায়ের ঘরোয়া হোলি (Bollywood Holi celebration)

Bollywood Holi celebration
Bollywood Holi celebration

বিয়ের পর প্রথমবার বাবা-মা হিসেবে হোলি উদযাপন করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। পরিবারের সদস্যদের নিয়ে একান্তে কাটালেন দিনটি। সানি কৌশল ও ইসাবেল কাইফও ছিলেন উপস্থিত। সাদা পোশাকে রঙিন আবির মেখে তাঁদের হাসিমুখের ছবি মুহূর্তে ভাইরাল সমাজ মাধ্যমে।

 

 

 

শাবানা আজমি ও জাভেদ আখতার

Bollywood Holi celebration
Bollywood Holi celebration

নিজেদের বাসভবনে জমকালো হোলি পার্টির আয়োজন করেন শাবানা আজমি ও জাভেদ আখতার। বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন সেই আসরে। ঐতিহ্য মেনে সাদা কুর্তা ও মাথায় পট্টি পরে দেখা যায় শাবানাকে। সরল অথচ আভিজাত্যপূর্ণ সাজেই নজর কাড়েন তিনি। উৎসবের আনন্দে সামিল ছিলেন উর্মিলা মাতন্ডকরও। রঙের উৎসবে মিলনমেলার আবহ তৈরি হয় তাঁদের বাড়িতে।

বরুণ ধাওয়ান

রঙের উৎসবে স্ত্রী নাতাশা দালালের সঙ্গে মেতে উঠলেন বরুণ ধাওয়ান। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন আনন্দঘন মুহূর্তের ঝলক। আবির রাঙা মুখে তাঁর হাসিই যেন উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সবার সঙ্গে থাকার আনন্দ আর উদযাপনের রঙেই রাঙা ছিল তাঁর হোলি।

কৃতি স্যানন

এ বছরের হোলি বোন নূপুর স্যানন ও ভগ্নিপতি স্টেবিন বেনের সঙ্গে উদযাপন করেন কৃতি স্যানন। ক্লাসিক সাদা পোশাকে রঙের ছোঁয়ায় ধরা দেন অভিনেত্রী। মিনিমাল সাজে উজ্জ্বল উপস্থিতিতেই নজর কাড়েন তিনি। পরিবারকে সঙ্গে নিয়ে আনন্দমুখর পরিবেশেই কেটেছে তাঁর হোলির দিন।

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি

সন্তানদের নিয়ে রঙের উৎসবে মেতে উঠলেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যায়, স্বামী ও সোহা আলি খানের সঙ্গে সেলফি, আর শিশুদের রঙে ভরা দুষ্টুমি। ভালোবাসা, পরিবার আর মিষ্টি স্মৃতি তৈরি করার মধ্যেই কেটেছে নেহার হোলি।

শাবানা আজমি ও উর্মিলা মাতন্ডকর

এ বছরের হোলিতে উৎসবের উচ্ছ্বাসে ভরপুর ছিলেন শাবানা আজমি ও উর্মিলা মাতন্ডকর। সাদা ঐতিহ্যবাহী পোশাকে দু’জনকেই দেখা যায় রঙিন আবিরে মাখা অবস্থায়। তাঁদের উপস্থিতিতেই যেন ধরা পড়ে হোলির আসল আবহ—আনন্দ, ঐক্য আর উদযাপন।

মনীশ মালহোত্রা

প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও অংশ নেন হোলির আয়োজনে। সাদা পাঞ্জাবি পড়ে কাছের মানুষদের সাথে হোলি খেলেছেন তিনি।

প্রীতি জিন্টা

স্বামী জিন গুডএনাফের পাশে নিয়ে রং খেলেছেন অভিনেত্রী। পরিবারের সঙ্গে ও রঙের উৎসব উদযাপন করেন প্রীতি জিন্টা। সমাজ মাধ্যমে আনন্দঘন ও রঙিন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

অমিতাভ বচ্চন

প্রতি বছরের মতো এ বারও অনুরাগীদের হোলির শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। বিশেষ দিনে ভক্তদের সঙ্গে সংযোগ বজায় রাখার নিয়ম তিনি ধরে রেখেছেন। তাঁর বার্তায় ছিল উৎসবের আবহকে সম্মান জানানো এক সরল ও আন্তরিক শুভেচ্ছা।

করণ জোহর

সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে হোলির শুভেচ্ছা বার্তা দেন করণ জোহর। উৎসবের আনন্দ সবার জীবনে ছড়িয়ে পড়ুক এমনই কামনা তাঁর পোস্টে।

অক্ষয় কুমার

হোলির আনন্দের পাশাপাশি নিরাপত্তার দিকেও গুরুত্ব দেওয়ার বার্তা দেন অক্ষয় কুমার। শুভেচ্ছার সঙ্গে সকলকে নিরাপদে উৎসব পালনের আহ্বান জানান তিনি।

অজয় দেবগণ

অনুরাগীদের রঙিন উৎসবের শুভেচ্ছা জানান অজয় দেবগণও। তাঁর বার্তায় ছিল আনন্দ ও একতার সুর।

অনন্যা পাণ্ডে

নিজের হোলি উদযাপনের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অনন্যা পাণ্ডে। আবির রাঙা মুহূর্তে ধরা পড়ে তাঁর উৎসবের আনন্দ।


সব মিলিয়ে এ বছরের হোলিতে বলিউডে ধরা পড়ল রঙ(Bollywood Holi celebration), আনন্দ আর একসঙ্গে থাকার উচ্ছ্বাস। কেউ পরিবার নিয়ে ঘরোয়া আয়োজনে, কেউ আবার তারকাখচিত পার্টিতে,ভিন্ন ভিন্ন আঙ্গিকে উদযাপন করলেও মূল উদ্যোগ ছিল একটাই, ভালোবাসা আর ঐক্য। আবিরে রাঙা আর হাসিমুখের ছবিতেই ধরা পড়ল হোলির আসল রং।

আরও পড়ুন :

Holi celebration Tollywood stars: কারও প্রেমের রং হলুদ, কারও প্রথম দোল—টলিউড তারকাদের রঙিন মুহূর্ত, রইল তারই ছবি

https://youtu.be/_7_u2KYphns?si=wgF-xh4jjAtqovaI

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury