Ras Tanura Oil Refinery Attack
Bengal Liberty Desk, ৪ মার্চ: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদন ও পরিশোধন ব্যবস্থার কেন্দ্রে ফের হামলার চেষ্টা। এই ঘটনা কার্যত মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুনে ঘি ঢালল বলাই বাহুল্য। সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়াচ্ছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয় (Ras Tanura Oil Refinery Attack)।
রাস তানুরা শোধনাগারে ফের ড্রোন হামলার চেষ্টা (Ras Tanura Oil Refinery Attack)

সৌদি আরবের সরকারি তেল সংস্থা ‘সৌদি আরামকো’র বৃহত্তম তেল শোধনাগারে আবারও হামলার চেষ্টা হয়েছে। পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী রাস তানুরার ওই শোধনাগারকে লক্ষ্য করেই ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে এই খবর সামনে এসেছে।
সৌদির প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে একটি ড্রোন ব্যবহার করে হামলার চেষ্টা চালানো হলেও শোধনাগারের কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। নিরাপত্তা ব্যবস্থা দ্রুত সক্রিয় হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।
উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও গত সোমবার একই শোধনাগারকে লক্ষ্য করে ২ টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা হয়েছিল। সৌদি আরবের দাবি, সেই ড্রোনগুলি ইরান থেকে ছোড়া হয়েছিল এবং শোধনাগারে আঘাত হানার আগেই সেগুলি ধ্বংস করে দেওয়া হয়।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়াচ্ছে পরপর হামলা (Ras Tanura Oil Refinery Attack)
গত কয়েক দিনে একাধিক হামলার ঘটনা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। গতকাল, মঙ্গলবার সৌদির রাজধানী রিয়াধেও ড্রোন হামলার ঘটনা ঘটে। মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে এই হামলার চেষ্টা হয়েছে বলে জানা যায়। অপরদিকে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে নতুন করে আলোচনায় এসেছে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভূমিকা। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। যদিও এই দাবির সত্যতা নিয়ে এখনও বিতর্ক রয়েছে।
আরও পড়ুন (Ras Tanura Oil Refinery Attack)-
Iran next supreme leader: ইরানে ক্ষমতার সমীকরণে নতুন অধ্যায়? ক্ষমতার মসনদে কি উঠছেন মোজতবা?
Baba Vanga prediction : বিশ্বজুড়ে যুদ্ধের ছায়া, নতুন করে আলোচনায় নোস্ত্রাদামুস, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় কি দাঁড়িয়ে পৃথিবী?
পশ্চিম এশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগার হিসেবে রাস তানুরার গুরুত্ব অত্যন্ত বেশি। প্রতিদিন এখানে প্রায় সাড়ে পাঁচ লক্ষ ব্যারেল তেল পরিশোধিত হয় এবং সৌদি আরবের তেল রফতানির ক্ষেত্রে এই শোধনাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে গত ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার হামলার চেষ্টা আন্তর্জাতিক বাজার ও জ্বালানি নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি করেছে (Ras Tanura Oil Refinery Attack)।

