Western Asia Conflict
Western Asia Conflict

Western Asia Conflict: জ্বলছে পশ্চিম এশিয়া, স্তব্ধ হরমুজ প্রণালী, পঞ্চম দিনে কোথায় দাঁড়িয়ে পশ্চিম এশিয়ার সংঘাত?

Bengal Liberty Desk, ৪ মার্চ: টানা পাঁচ দিন ধরে আগুন ঝরছে পশ্চিম এশিয়ার আকাশে। যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সমন্বিত অভিযানের পর ইরানের পাল্টা হামলা পরিস্থিতিকে পূর্ণমাত্রার ‘মাল্টি-ফ্রন্ট’ সংঘাতে পরিণত করেছে। উপসাগরীয় অঞ্চল জুড়ে আতঙ্ক, তেলবাজারে অস্থিরতা, কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি।

ইরানে টানা আঘাত, পরিকাঠামো ক্ষতিগ্রস্ত (Western Asia Conflict)

Western Asia Conflict
Western Asia Conflict

আজ, বুধবার ভোরেও ইরানের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলার খবর মিলেছে। ওয়াশিংটনের দাবি, কয়েক হাজার নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে আঘাত হানা হয়েছে যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘাঁটি এবং নৌ-সামরিক সম্পদ।

তেহরান পাল্টা জানায়, তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি এবং আক্রমণের জবাব দেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে। ইরানের বিভিন্ন উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলেও স্থানীয় সূত্রের খবর।

হরমুজ প্রণালী ঘিরে বিশ্ব উদ্বেগ (Western Asia Conflict)

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী আপাতত অচল থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজন হলে মার্কিন নৌবাহিনী তেলের ট্যাঙ্কারগুলিকে এসকর্ট করে বের করে আনবে সুরক্ষা। তবে এই পদক্ষেপ সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে বলে সতর্ক করছেন আন্তর্জাতিক কূটনীতিবিদরা।

মাদ্রিদের আপত্তিতে কূটনৈতিক টানাপোড়েন (Western Asia Conflict)

ইরানে সামরিক অভিযানের জন্য নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। সে দেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই এই হামলাকে ‘অবিবেচক সামরিক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।

রোটা নৌঘাঁটি ও মোরন বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ওয়াশিংটন-মাদ্রিদ সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। ট্রাম্প প্রশাসন বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিতও দিয়েছে।

প্রাণহানি ও বাস্তুচ্যুতি (Western Asia Conflict)

ইরানের মানবিক সংস্থাগুলির তথ্য অনুযায়ী, সংঘাতের শুরু থেকে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। উপকূলবর্তী ও সীমান্তবর্তী অঞ্চলে স্কুল ও আবাসিক এলাকায় হামলার অভিযোগ উঠেছে।

অন্যদিকে ইজরায়েলেও প্রাণহানির খবর মিলেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইজরায়েলি আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে বলে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। রাষ্ট্রপুঞ্জের হিসেব অনুযায়ী, লেবাননে কয়েক দশ হাজার মানুষ ঘরছাড়া।

নেতৃত্ব প্রশ্নে অনিশ্চয়তা (Western Asia Conflict)

ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই-র মৃত্যুর পর উত্তরসূরি নিয়ে জল্পনা তুঙ্গে। সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে তাঁর পুত্র মোজতবা খামেনেইয়ের কথা। এই প্রেক্ষিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। নেতৃত্বে যেই আসুন না কেন, সামরিক চাপ অব্যাহত থাকবে এমন বার্তাই দেওয়া হয়েছে তার দিক থেকে।

মার্কিন রাজনীতিতে চাপ (Western Asia Conflict)

দীর্ঘমেয়াদি অভিযানের খরচ নিয়ে এই মুহুর্তে প্রশ্ন তুলতে শুরু করেছেন মার্কিন আইনপ্রণেতাদের একাংশ। কয়েকশো কোটি ডলারের ব্যয় ইতিমধ্যেই হয়েছে বলে অনুমান। সেনেটে এই অভিযান কতদিন চলবে এবং তার কৌশল কী—তা নিয়ে বিতর্কের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন (Western Asia Conflict)-

Iran school missile attack 2026: ইরানে শিক্ষা ব্যবস্থায় বড় প্রশ্নচিহ্ন, মিনাবে স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ১৫৩, দায় নিয়ে পাল্টা দাবি-প্রতিদাবিতে ঝুলছে শিক্ষার ভবিষ্যত

Iran next supreme leader: ইরানে ক্ষমতার সমীকরণে নতুন অধ্যায়? ক্ষমতার মসনদে কি উঠছেন মোজতবা?

কোথায় দাঁড়িয়ে সংঘাত (Western Asia Conflict)?

পঞ্চম দিনে স্পষ্ট এটি আর সীমিত সামরিক অভিযান নয়, বরং বহু-মুখী সংঘাতে রূপ নিয়েছে। উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির ভারসাম্য সবই এখন ঝুঁকির মুখে।

তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নির্ভর করছে কূটনৈতিক হস্তক্ষেপ ও সামরিক সংযমের উপর। আপাতত পশ্চিম এশিয়ার আকাশে শান্তির কোনও স্পষ্ট ইঙ্গিত নেই।

https://youtu.be/_7_u2KYphns?si=j4osLpWd2FYvsGeG

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury