Israel Iran Conflict
Israel Iran Conflict

Israel Iran Conflict: সংঘর্ষবিরতির ২ মাস পর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান!

Bengal Liberty, ৮ জুন ২০২৬ :মধ্যপ্রাচ্যে লাগাতার উত্তেজনার মাঝেই দুই রাষ্ট্রের মধ্যে একটি সংঘর্ষবিরতি(Israel Iran Conflict) কার্যকর হয়েছিল। গত দুই মাস ইজরায়েল ও ইরান একে অপরের ওপর কোনো রকম হামলা চালায়নি। মনে হচ্ছিল, এবার হয়তো যুদ্ধের এই ভয়ঙ্কর খেলা শেষ হবে। কিন্তু সমস্ত শান্তি বৈঠক ও যুদ্ধ শেষের সম্ভাবনাকে এক ঝটকায় উড়িয়ে দিয়ে ফের ইজরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান।

সরাসরি সংঘাত(Israel Iran Conflict)

শান্তি আলোচনার আবহ ভেস্তে দিয়ে ফের সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল ইরান ও ইজরায়েল। গত রবিবার দুই দেশের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। রাতে ইজরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। লেবাননের রাজধানী বেইরুটে ইজরায়েলের সাম্প্রতিক বোমাবর্ষণের প্রতিবাদেই এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি তেহরানের। এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে পুরোদস্তুর যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ইরান থেকে অন্তত ১০টি শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর জেরে ইজরায়েলের উত্তর প্রান্তসহ বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরো পড়ুন:- Philippines Earthquake: ভুটানের পর ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, দুই রাষ্ট্রে আতঙ্ক!

Israel Iran Conflict
Israel Iran Conflict

পাল্টা দাবিতে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, রামাত ডেভিড বিমানঘাঁটিকে নিশানা করে এই হামলা চালানো হয়েছিল। তবে ইজরায়েলি বাহিনী জানিয়েছে, তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) সঠিক সময়ে ইরানের সবকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে। ফলে দেশের অভ্যন্তরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধের এখনো কোনো স্থায়ী নিষ্পত্তি হয়নি। সেই কারণেই যুদ্ধের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপর কী হবে? আবারো কি পরাশক্তিগুলো এই যুদ্ধকে নিয়ন্ত্রণ করবে? নাকি আলোচনা ও কূটনৈতিক চালের মাধ্যমেই সমস্যার সমাধান হবে—বিশ্বের মানুষ এখন সে দিকেই তাকিয়ে।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury