Droupadi Murmu
Droupadi Murmu

Droupadi Murmu Siliguri visit : উত্তরবঙ্গ সফরে রাষ্ট্রপতি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দিদি সম্বোধন করে অনুযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

Bengal Liberty, ৭ মার্চ : 

উত্তরবঙ্গ সফরে এসে রাজ্য প্রশাসনের ভূমিকা এবং অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu Siliguri visit)। আজ, শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি পরোক্ষ ভাবে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একাধিক মন্তব্য করেন। অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাষ্ট্রপতি বলেন, “জানি না, মমতাদির আমার উপর কেন রাগ!” (Droupadi Murmu Siliguri visit)

Droupadi Murmu Siliguri visit
Droupadi Murmu Siliguri visit

মমতাকে উদ্দেশ করে দ্রৌপদী মুর্মু- “জানি না মমতাদির আমার উপর কেন রাগ” (Droupadi Murmu Siliguri visit)

রাষ্ট্রপতি হিসেবে এই প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসেছেন দ্রৌপদী মুর্মু। তাঁর সফরসূচি অনুযায়ী শুক্রবার আসার কথা থাকলেও তা পিছিয়ে শনিবার করা হয়। এদিন তিনি শিলিগুড়ির বাগডোগরায় আয়োজিত আন্তর্জাতিক সাঁওতাল অনুষ্ঠানে যোগ দেন। তবে অনুষ্ঠানের আয়োজনে নানা সীমাবদ্ধতা দেখে তিনি প্রকাশ্যেই উষ্মা প্রকাশ করেন। মঞ্চ থেকে রাষ্ট্রপতি বলেন, “আমি বাংলার মেয়ে। কিন্তু বাংলায় আসতেই দেওয়া হয় না। মমতাদি আমার ছোটবোনের মতো। জানি না, আমার উপর কী রাগ!” যদিও বক্তব্যের শেষে তিনি জানান, তাঁর কোনও ব্যক্তিগত অভিযোগ বা ক্ষোভ নেই এবং সকলের মঙ্গল কামনাও করেন।

Droupadi Murmu Siliguri visit
Droupadi Murmu Siliguri visit

আদিবাসী উন্নয়ন নিয়েও প্রশ্ন রাষ্ট্রপতির (Droupadi Murmu Siliguri visit)

অনুষ্ঠানের ভিড় এবং আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি। বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রত্যাশিত ভিড় চোখে পড়েনি, অধিকাংশ চেয়ারই ফাঁকা ছিল। তা নিয়েই মঞ্চ থেকে তিনি বলেন, “এটা যে আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্স, দেখে তা মনে হচ্ছে না।” একই সঙ্গে তিনি রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন নিয়েও সংশয় প্রকাশ করেন। রাষ্ট্রপতির কথায়, “আমার দেখে মনে হচ্ছে না যে সাঁওতাল বা আদিবাসী সমাজের মানুষ সরকারি সব সুযোগ-সুবিধা পাচ্ছেন। আদৌ তাঁরা সব সুবিধা পাচ্ছেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।”

এরপর তিনি ফাঁসিদেওয়ার বিধাননগর এলাকাতেও যান, যেখানে নিরাপত্তার কারণ দেখিয়ে প্রশাসন আগে অনুষ্ঠানের অনুমতি দেয়নি বলে জানা যায়। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার সময়ও তিনি প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।

অন্যদিকে, এই অনুষ্ঠানে তৃণমূলের কোনও শীর্ষ নেতা বা জনপ্রতিনিধিকে মঞ্চে দেখা যায়নি, যা নিয়ে ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে। এছাড়া, রাষ্ট্রপতির এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের সূচনা হয়েছে। উত্তরবঙ্গ সফরে তাঁর এই অনুযোগ রাজনৈতিক মহলে আগামী দিনে আরও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন :

National parties income 2024-25 : ডোনেশনেই ভরসা, নির্বাচনী প্রচারেই বিপুল ব্যয়! জাতীয় রাজনৈতিক দলগুলির আয়-ব্যয়ের চিত্র

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury