Sisir Adhikari
দিয়া জানা, Bengal Liberty :
কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী ফের তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে (sisir-adhikari)। পূর্ব মেদিনীপুরের ময়নায় পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে তিনি শুধু রাজনৈতিক সমালোচনাই করেননি বরং অতীতের রাজনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরে আত্মসমালোচনার সুরে ক্ষমা প্রার্থনাও করেন। নিজের বক্তব্যে তিনি দাবি করেন, মেদিনীপুরের রাজনৈতিক বাস্তবতা এবং মানুষের শক্তিকে অবহেলা করা উচিত নয়, ভোটে আবার সুযোগ এলে মানুষই তার জবাব দেবে (sisir-adhikari)।

মেদিনীপুর প্রসঙ্গে তীব্র আক্রমণ (Sisir Adhikari)
ময়নার সভামঞ্চ থেকে শিশির অধিকারী বলেন, একসময় তিনি না থাকলে মেদিনীপুরের রাজনৈতিক বাস্তবতা মুখ্যমন্ত্রী চিনতেই পারতেন না। তাঁর দাবি, কাঁথি থেকে কোলাঘাট পর্যন্ত রাজনৈতিক সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে অধিকারী পরিবারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
তিনি অভিযোগ করেন, রাজ্যের উন্নয়নের বহু পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। বিশেষ করে বড় বন্দর তৈরির প্রস্তাব নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন বলেও দাবি করেন। সেই সময় মুখ্যমন্ত্রী সম্মতিও দিয়েছিলেন বলে তাঁর বক্তব্য, কিন্তু পরে সেই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয়নি। এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের আমলে গড়ে ওঠা উন্নয়নের কাঠামো আজ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর কথায়, “যে রাজ্য একসময় পরিকল্পিত উন্নয়নের জন্য পরিচিত ছিল, সেই ভিত্তিই এখন দুর্বল হয়ে পড়েছে।”

ভোটের লড়াইয়ে চ্যালেঞ্জ (Sisir Adhikari)
সভামঞ্চ থেকে শিশির অধিকারী স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি সাহস থাকে তবে আবার ভোটের ময়দানে নেমে লড়াই করা হোক। তাঁর মতে, মেদিনীপুরের মানুষই সেই লড়াইয়ে শেষ কথা বলবে। এদিন বক্তৃতার এক পর্যায়ে আত্মসমালোচনার সুরও শোনা যায় তাঁর কথায়। তিনি বলেন, একসময় তিনিও এই সরকারকে ক্ষমতায় আনতে ভূমিকা নিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে হাত জোড় করে মানুষের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চান।
Sonali Guha মুখ খুললেন | আসছে বৃহস্পতিবার সকাল ১১ টায় | Bengal Liberty | Mamata Banerjee
Disclaimer: বক্তব্যের দায় বক্তার নিজস্ব, Bengal Liberty কোনও ভাবেই দায়ী নয়#MamataBanerjee #MamataBanerjeeOfficial #MamataBanerjeeNews #WestBengalNews #SonaliGuha #BengalLiberty pic.twitter.com/QQtXteL7D0— Bengal Liberty (@bengalliberty1) March 10, 2026
তাঁর দাবি, তিনি এবং তাঁর ছেলে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন সেই পথেই হাঁটছেন এবং রাজ্যের মানুষকে এই সরকারকে ভোটে হারানোর আহ্বান জানান। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পূর্ব মেদিনীপুরকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তীব্র হয়ে উঠছে। ময়নার এই সভা সেই আগুনটাকে কিছুটা উস্কে দিল বলেই মনে হচ্ছে।
