WB School Mid-Day Meal Crisis
WB School Mid-Day Meal Crisis

WB School Mid-Day Meal Crisis: রান্নার গ্যাসের আকাল, অনিশ্চয়তার মুখে রাজ্যের মিড-ডে মিল, জ্বালানির খোঁজে জঙ্গলে শিক্ষকরা!

Bengal Liberty Desk, ১১ মার্চ: পশ্চিম এশিয়ার যুদ্ধ আর হরমুজ প্রণালীর অস্থিরতা এবার থাবা বসালো বাংলার স্কুলপড়ুয়াদের মিড-ডে মিলে। ইরান-আমেরিকা সংঘাতের জেরে দেশে রান্নার গ্যাসের (LPG) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজ্যজুড়ে মিড-ডে মিল পরিষেবা লাটে ওঠার জোগাড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, গ্যাস সিলিন্ডার না পেয়ে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের এক স্কুলের শিক্ষকদের শেষমেশ বনের কাঠ কুড়োতে বেরোতে হয়েছে (WB School Mid-Day Meal Crisis)।

গ্যাসের খোঁজে হাহাকার, মথুরাপুর থেকে বারাসাত (WB School Mid-Day Meal Crisis)

WB School Mid-Day Meal Crisis
WB School Mid-Day Meal Crisis

সবচেয়ে ভয়াবহ চিত্র ধরা পড়েছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে। প্রায় ২২০০ পড়ুয়ার এই স্কুলে প্রতিদিন অন্তত ১৫০০ জনের রান্না হয়, যার জন্য প্রয়োজন দেড়খানা করে সিলিন্ডার। কিন্তু সরবরাহকারী সংস্থা হাত তুলে নেওয়ায় চরম বিপাকে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক চন্দন মাইতি আক্ষেপের সুরে বলেন, “আমরা ছোটদের শেখাই গাছ না কাটতে, অথচ আজ জ্বালানির অভাবে জঙ্গল থেকে গাছ কেটে আনার কথা ভাবতে হচ্ছে। বিডিও অফিসকে জানানো হলেও সমাধান মেলেনি।”

একই ছবি ধরা পড়েছে নদিয়ার বড়জাগুলি গোপাল অ্যাকাডেমিতেও। সেখানে এদিন রান্নার জন্য একটিও সিলিন্ডার মজুত নেই। বাঁকুড়া থেকে বারাসত— সর্বত্রই প্রধান শিক্ষকদের কপালে চিন্তার ভাঁজ। যদিও কলকাতা বা যাদবপুরের মতো এলাকায় যেখানে ‘কমিউনিটি কিচেন’ থেকে খাবার আসে, কিন্তু সেখানেও সমস্যা দেখা দিয়েছে।

মুম্বইতেও একই ছবি, প্রশাসনের তৎপরতা (WB School Mid-Day Meal Crisis)

কেবল বাংলা নয়, মুম্বইয়ের প্রায় সাড়ে সাত লক্ষ পড়ুয়াও একই কারণে পুষ্টি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে মহারাষ্ট্র সরকার ও দিল্লির কেন্দ্রীয় মহলে ইতিমধ্যেই দরবার করেছে বিভিন্ন রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গ সরকারের মিড-ডে মিল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অবশ্য আশ্বাস দিয়ে জানিয়েছেন, স্কুলগুলিকে গ্যাস বণ্টনের ক্ষেত্রে বিশেষ ‘অগ্রাধিকার’ তালিকায় রাখা হয়েছে। কিন্তু জেলাশাসকদের দফতর থেকে আসা রিপোর্ট বলছে, বাস্তব পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।

যদিও বিকাশ ভবন সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলায় জেলাশাসকের অফিসে মিড-ডি মিল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রাথমিক ভাবে গ্যাস সরবরাহকারীদের কথা বলার। তাদের বক্তব্য-সহ রিপোর্ট পাঠাতে হবে স্কুলশিক্ষা দফতরে। একই ভাবে সরকারের সঙ্গেও এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে, সেখানেই বিকল্প রূপরেখা নির্ধারণ করা হবে।

আরও পড়ুন (WB School Mid-Day Meal Crisis)-

LPG supply crisis India: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের রান্নাঘরে, গ্যাস সঙ্কটে মেনু কাটছাঁট রেস্তোরাঁগুলিতে

Auto LPG Price Hike India 2026: জ্বালানির সঙ্কট এবার ভারতেও! অটোর গ্যাসের মূল্যবৃদ্ধিতে এবার কি বাড়বে ভাড়া?

উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী (WB School Mid-Day Meal Crisis)!

.

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “কোনও ভাবেই মিড ডে মিল বন্ধ করা যাবে না। গ্যাস সরবরাহ পরিস্থিতির প্রকৃত চিত্রটি কেমন তা জানাতে হবে কেন্দ্রকে।”

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury