Middle East war
Bengal Liberty, কলকাতা ১৩ মার্চ ২০২৬ :
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে জ্বলছে সারা দেশ (Middle East war)। তেল, গ্যাস থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর অভাব দেখা দিচ্ছে এবং জিনিসপত্রের দামও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে এল কিছুটা স্বস্তির খবর। যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়া প্রায় ৭০০ ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনল কেন্দ্র সরকার।
এদের মধ্যে ১৭৭ জন লেবাননের রাজধানী বেইরুটে দীর্ঘদিন ধরে আটকে ছিলেন। পাশাপাশি প্রায় ৫০০ জন ভারতীয় নাগরিককে কাতার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। একটি বড় উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করল কেন্দ্র সরকার।
বৃহস্পতিবার চার্টার্ড ফ্লাইটে করে দিল্লিতে আনা হয় মোট ৭০০ জন ভারতীয় নাগরিককে। দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলেই এবং কেন্দ্র সরকারকে সাহায্যের জন্য ধন্যবাদ জানালেন
এখন ও পর্যন্ত মোট প্রায় ৯,০০০ ভারতীয় নাগরিককে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে। কিছু ভারতীয় নাগরিক আপাতত আর্মেনিয়া ও আজারবাইজানে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন। তবে তাঁদের কেও খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে তবে সিংহভাগ ভারতীয়কেই দেশে ফিরিয়ে আনতে সফল হয়েছে কেন্দ্র সরকার।
তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার একই ধরনের পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করেছে কেন্দ্র সরকার।

দেশে ফেরাতে তৎপর মোদি সরকার Middle East war
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়েও একই তৎপরতা দেখা গিয়েছিল। সেই সময় বহু ভারতীয় ছাত্রছাত্রী ইউক্রেনে চিকিৎসাশাস্ত্র পড়তে গিয়েছিলেন। যুদ্ধ শুরু হলে তাদেরও দক্ষতা ও সফলতার সঙ্গে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
যেখানে অনেক দেশ শুধুমাত্র দায়সারা ভাবে নাগরিকদের সুরক্ষার কথা বলে, সেখানে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার কাজ করে দেখিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই ভারতের বিদেশ মন্ত্রক বারবার সতর্কতামূলক প্রেস বিবৃতি জারি করেছে।
যেখানে অনেক দেশ আক্রমণাত্মক মনোভাব নিয়েছে, সেখানে কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ভারত। এখন দেখার, পরবর্তী সমস্যাগুলি কীভাবে সামাল দেন প্রধানমন্ত্রী মোদি ও বিদেশমন্ত্রী জয়শঙ্কর।

