Narendra Modi Brigade Rally Kolkata
Bengal Liberty, ১৩ মার্চ :
তুঙ্গে প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আসার কয়েক ঘণ্টা আগে চলছে জোরকদমে চলছে শেষ মুহূর্তের কাজ (Narendra Modi Brigade Rally Kolkata)। যাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার আঁচ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেডে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। আগামীকাল শনিবার, ১৪ মার্চ সেখানে বিশাল জনসভায় ভাষণ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সভাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, তখন প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার ব্রিগেড ময়দান পরিদর্শনে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Narendra Modi Brigade Rally Kolkata)। তাঁর দাবি, এই সমাবেশ অতীতের সব রেকর্ড ভেঙে দেবে এবং বাংলার মাটিতে ‘রাষ্ট্রবাদী সনাতনীদের গর্জন’ শোনা যাবে।

পাঁচ লক্ষ মানুষের লক্ষ্য, জেলাজুড়ে কর্মীদের ঢল (Narendra Modi Brigade Rally Kolkata)
প্রধানমন্ত্রীর ব্রিগেড সভাকে ঘিরে বিশাল জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। ব্রিগেড পরিদর্শনে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, এই সভায় পাঁচ লক্ষ মানুষের উপস্থিতির লক্ষ্য নেওয়া হয়েছে। তাঁর কথায়, গত দশ দিন ধরে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের উন্মাদনা স্পষ্টভাবে টের পেয়েছেন তিনি।
শুভেন্দুর দাবি, জেলায় জেলায় কর্মী-সমর্থকদের ঢল নেমেছে। অনেক জায়গায় পরিবহণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মানুষ নিজের উদ্যোগেই ব্রিগেডে পৌঁছানোর চেষ্টা করছেন। কোথাও বাসের ব্যবস্থা করা গেলেও, ইটভাটার ট্রেকার বা অন্য যানবাহন ভাড়া করে মানুষ কলকাতায় আসছেন বলে জানান তিনি। উত্তরবঙ্গ থেকেও শুক্রবার রাতের মধ্যে প্রায় এক লক্ষ মানুষের কলকাতায় পৌঁছনোর সম্ভাবনার কথা জানিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর মতে, শনিবার সকাল থেকেই হাওড়া স্টেশন এবং শিয়ালদহ স্টেশনে ভিড় জমাতে শুরু করবেন বিজেপি সমর্থকরা।

ময়দান ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি (Narendra Modi Brigade Rally Kolkata)
প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। মঞ্চ নির্মাণ, দর্শকাসন, প্রবেশ ও প্রস্থান পথ, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতিতে। ব্রিগেড পরিদর্শনে বিরোধী দলনেতা অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর ও দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ ও অনুপম ভট্টাচার্য। তাঁদের দাবি, এই সভা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং বাংলার রাজনীতিতে নতুন বার্তার সূচনা হতে পারে।
Abbas Siddhiqui: মাদ্রাসার নামে বাজেট, কিন্তু শিক্ষক নেই! দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যকে নিশানা আব্বাসেরhttps://t.co/GuSEhxYT8m: আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করে পুরো ভিডিওটি দেখুন@bengalliberty @SuvenduWB @BJP4India @BJP4Bengal @MamataOfficial #abbassiddiqui #ISF pic.twitter.com/LliKUMmxKj
— Bengal Liberty (@bengalliberty1) March 13, 2026
উল্লেখ্য, আগামীকাল শনিবারের এই ব্রিগেড সমাবেশ রাজ্যের নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। কারণ, শেষবার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই একই ময়দান থেকেই বাংলার মানুষকে উদ্দেশ করে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে এবারের ব্রিগেড সভাও স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
