West Bengal DA issue
Bengal Liberty, কলকাতা ১৩ মার্চ ২০২৬ :
ডিএ-র দাবিতে এবার বিক্ষোভ খাদ্য ভবনে (West Bengal DA issue)। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের নেতৃত্বে বিক্ষোভে সামিল বঞ্চিত কর্মচারীরা, যারা বছরের পর বছর নিজেদের প্রাপ্য সম্মানটুকু পান না। সুপ্রিম কোর্টের কাছ থেকে বহুবার ধমক খেয়েও একই কাজ করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ২০১১-এর পর ২০১৬ সালে ক্ষমতায় এসেও ডিএ দেওয়া হয়নি, শুধুই মিলেছে প্রতিশ্রুতির বাণী। কাজের কাজ কোনোভাবেই হয়নি।
পুলিশের একচোখামি West Bengal DA issue
ধর্মতলায় শান্তিপূর্ণভাবে ধর্মঘট করতে গিয়ে জুটেছে পুলিশের লাঠির। মুখে আক্রমণাত্মক ভূমিকায় দেখে গেছে কিন্তু অন্যদিকে এই পুলিশ খেই রাজ্য সরকারের পক্ষ নিতে দেখা যাই অন্যদিকে রাজ্য যখন সংকটের পরিস্থিতি দেখা যায়, সেই সময় হাতে হাত দিয়ে বসে থাকে পুলিশ। আরজিকর হোক কিংবা মুর্শিদাবাদের দাঙ্গা, তখন এই পুলিশকে টেবিলের তলায় লুকিয়ে থাকতে দেখা যায়। শান্তিপূর্ণ মিছিলেও এরকম খোঁড়া অবস্থান প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে তৃণমূল সরকার ও পুলিশ ফোর্সকে।
পুলিশের দাবি, সরকারি কর্মীদের বিক্ষোভে মিছিলের আহ্বান জানাচ্ছেন ভাস্কর ঘোষ। কিন্তু পুলিশের এই দাবি এক ঝটকায় উড়িয়ে দিয়েছেন ভাস্কর। তাঁর দাবি অনুযায়ী।
ভাস্কর ঘোষের তীব্র প্রশ্নবাণ West Bengal DA issue
“আমাদের দাবি ছিল ধর্মঘটটা কর্মীদের জন্য। তারা ডিএ পাচ্ছে না। এই সরকার শুধুই মধুর মধুর কথা বলছে, গালভরা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কোনো কাজ করছে না। কোনো নিয়োগ নেই, কোনো চাকরি-বাকরি নেই। রাজ্যের শিক্ষিত ছেলে-মেয়েরা বেকার ঘুরে বেড়াচ্ছে। তাই সরকারি কর্মচারীদের আহ্বান জানাচ্ছি—আপনারা সবাই আমাদের এই মিছিলে সামিল হন।

কিছু শতাংশ লোক আছে যারা নিজেদের মেরুদণ্ড বিকিয়ে দিয়েছে। তারা এই স্বৈরাচারী সরকারের কাছে আত্মসমর্পণ করেছে, এমনকি নিজের বিবেকটাও কালীঘাটে সমর্পণ করেছে। তাই তাঁদেরকে আহ্বান জানিয়ে বলব—নিজেদের বিবেককে কালীঘাট থেকে ছাড়িয়ে আমাদের সঙ্গে সামিল হন, নইলে অনেক দেরি হয়ে যাবে।”
কর্মচারীদের আটকানো প্রসঙ্গে ভাস্কর
“ আমরা কোনো কর্মীকে আটকাইনি। পুলিশ দলদাস পরিণত হয়েছে। পুলিশ একটা মিথ্যেকে সত্যি বলে চালাতে চাইছে। আমরা শুধু আবেদন করেছি কাউকে আটকায়নি ”
ভোট ঘোষণার আর কয়েকদিনের অপেক্ষা। তার মধ্যেই চড়ছে রাজনীতির পারদ। বিজেপির আত্মবিশ্বাস চরমে তারাই ক্ষমতায় আসবে অন্যদিকে মিছিল বিক্ষোপের জেরে সমস্যায় শাসক দল শেষ হাসি কোন পক্ষ হাসবে, তার উত্তর মিলবে শীঘ্রই।

