Weather Alert
Bengal Liberty Desk, ১৫ মার্চ, কলকাতা: বসন্তের মাঝপথে ফের অকাল বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে গত সপ্তাহ থেকেই। যদিও বৃষ্টিপাতের মাত্রা সামান্যই। শহর কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম। তুলনামূলক হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ, রবিবার কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া (Ajker Weather Update 15 March)-

কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি বেশি হওয়ায় গুমোট গরম ও অস্বস্তি অনুভূত হবে। গতকাল, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। শহরে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, যা আগামী দু-তিন দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Ajker Weather Update 15 March)-
আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোতে বৃষ্টির সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা।
আরও পড়ুন (Ajker Weather Update 15 March)-
Ajker Kolkata Weather Update: কালবৈশাখীর দাপটে উত্তাল হতে পারে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের ৫ জেলায় হলুদ সতর্কতা জারি করল হাওয়া অফিস
Weather Update : বৃষ্টির বিরতি, বাড়বে ভ্যাপসা গরম! রবিবার থেকে ফের বদলাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ইঙ্গিত
উত্তরবঙ্গের আবহাওয়া (Ajker Weather Update 15 March)-
উত্তরের জেলাগুলোতে দুর্যোগের পরিমাণ বেশি থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পার্বত্য এলাকায় কুয়াশার দাপটও দেখা যেতে পারে।
