Weather Update
Bengal Liberty, ১৩ মার্চ :
বৃহস্পতিবার বিকেলে হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই আচমকা বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ শহরতলির একাধিক এলাকা (Weather Update)। শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্তত ছ’টি জেলাতেও বৃষ্টির দেখা মিলেছে। তবে সাময়িক এই বৃষ্টির পর আপাতত দক্ষিণবঙ্গে কিছুটা বিরতির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কিন্তু রবিবার থেকে আবারও নতুন করে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবেই রাজ্যের বাতাসে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে, যা বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি করছে (Weather Update) ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)
দক্ষিণবঙ্গে আপাতত ২ দিনের জন্য বৃষ্টির বিরতি মিলতে পারে। শুক্রবার ও শনিবার আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা এবং উপকূলবর্তী এলাকায় মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.২ ডিগ্রি। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস।
এর ফলে বৃষ্টির অভাবে তাপমাত্রা বাড়ার পাশাপাশি আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের অস্বস্তি বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এই বিরতি খুব বেশি দিনের নয়। পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে। সোমবার সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)
দক্ষিণবঙ্গে যেখানে সাময়িক বৃষ্টির বিরতি, সেখানে উত্তরবঙ্গে বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে বলেই পূর্বাভাস। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার সাময়িকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে আবার বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

কলকাতার আবহাওয়া (Weather Update)
শহর কলকাতায় শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে শনিবার রাতের পর থেকে বাতাসে নতুন করে জলীয় বাষ্প ঢুকতে শুরু করতে পারে। তার প্রভাবেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে শহরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এর মধ্যে আগামী দু’দিনে শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
👉 https://t.co/Gw1gKmFyuQ
West Bengal Weather Update: বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা | Bengal Liberty#weather #WeatherUpdate #WeatherUpdateToday #WestBengalWeather #KolkataWeather #BengalLiberty pic.twitter.com/XHGRtgqHCW— Bengal Liberty (@bengalliberty1) March 12, 2026
ফলে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে রবিবারের পর বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
