WB Vote Date Announcement
WB Vote Date Announcement

WB Vote Date Announcement: ঘণ্টা কয়েকের অপেক্ষা? মোদির ব্রিগেড সভার পরই বড় ঘোষণা! আজই কি প্রকাশ্যে আসবে বাংলার ভোট সূচি?

Bengal Liberty Desk, ১৫ মার্চ: নির্বাচনের দামামা যে আর খুব দূরে নয়, তার ইঙ্গিত মিলছিল অনেক দিন ধরেই। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে বলেই জোর জল্পনা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন আজই, রবিবার ভোটের দিন ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর। রবিবার বিকেলেই প্রকাশ্যে আসতে পারে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পূর্ণ সূচি (WB Vote Date Announcement)।

মোদির সভার পরই বঙ্গে ভোটের দিন ঘোষণার প্রবল সম্ভাবনা (WB Vote Date Announcement)

গতকাল, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ছিল মোদির হাই ভোল্টেজ সভা। তারপরই জল্পনা তুঙ্গে। কানাঘুষোই শোনা যাচ্ছিল বিজেপির ব্রিগেড সমাবেশের ১ দিন পর অর্থাৎ সোমবার সকালে ভোটের দিন ঘোষণা হতে পারে। তবে, সূত্রের খবর সোমবার পর্যন্ত অপেক্ষা নাও করতে হতে পারে। আজই অর্থাৎ রবিবার বঙ্গে ভোটের দিন ঘোষণার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘোষণা হতে পারে বাংলা সহ ৫ রাজ্যের ভোটের দিন।

সূত্রের খবর, বাংলায় ২ থেকে ৩ দফায় ভোটগ্রহণ হতে পারে। আগামী এপ্রিল মাসের ২২, ২৬ ও ৩০ তারিখ এই দিনগুলো নিয়ে জল্পনা রয়েছে কমিশনের অন্দরে। ভোটের ফলাফল ঘোষণা হতে পারে ৩ মে।

আজ বিকেল ৪টা নাগাদ সাংবাদিক বৈঠক করতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার। তারপরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ। আর একবার সূচি প্রকাশ হলেই সঙ্গে সঙ্গেই জারি হবে নির্বাচনী বিধি, ফলে রাজনৈতিক দলগুলির প্রচার, প্রতিশ্রুতি ও কৌশলে আসবে বড় বদল। তাই নির্বাচন কমিশনের গতিবিধির দিকেই নজর সকলের।

আরও পড়ুন (WB Vote Date Announcement)-

BJP Candidate List : ব্রিগেডের মঞ্চে মোদি, তারপরেই নির্বাচনী মাস্টারস্ট্রোক! এক ঝটকায় ১৫০ আসনে নাম ঘোষণা করতে পারে বিজেপি

১৬ মার্চ রাজ্যসভা ভোট, (Rajya Sabha Elections 2026) বাংলার ৫ আসন সহ ৩৭ আসনে নির্বাচন ঘোষণা কমিশনের

বঙ্গে শান্তিপূর্ন ভোটের আশ্বাস দিয়েছিলেন জ্ঞানেশ কুমার (WB Vote Date Announcement)

দুদিনের বঙ্গ সফরে এসে ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। তিনি স্পষ্ট করেছিলেন, পশ্চিমবঙ্গে ভোট কত দফায় হবে, তা অনেকটাই নির্ভর করবে রাজ্যের পরিস্থিতির উপর। পাশাপাশি শান্তিপূর্ণ ও হিংসামুক্ত ভোটের আশ্বাস দেন তিনি। তারপরই রাজ্যে ভোট ঘোষণার দিনক্ষণ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তারই মধ্যে সূত্র মারফত খবর আজ, রবিবার ঘোষণা হতে পারে ভোট দিনক্ষণ। অর্থাৎ, অপেক্ষা আর কয়েক ঘণ্টার, তারপরই স্পষ্ট হয়ে যাবে বাংলার ভোটযুদ্ধের দিনপঞ্জি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury