Bengal Liberty, কলকাতা ১৫ মার্চ ২০২৬ :
বেজে গেল নির্বাচনের দামামা। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের ভোটের দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CPM candidate announcement)। অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে এক দফাতেই হবে ভোট। আর পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় সম্পন্ন হবে ভোটগ্রহণ। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।
এই ঘোষণা সামনে আসতেই উঠে পড়ে লেগেছে সিপিএম। কিছুক্ষণ আগেই একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্য সিপিএম সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি জানান – “আগামীকাল, অর্থাৎ সোমবার সিপিএম বাম সমর্থিত প্রার্থী তালিকা সাংবাদিক বৈঠক করে জানানো হবে। সিপিএম প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা করে, তাই নিয়ম মেনেই আবার আমরা ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করব।”

আরও খবর
সম্ভাব্য প্রার্থী তালিকা :
২০২১ সালের নির্বাচনে মস্ত বড় ভরাডুবি হয়েছিল সিপিএমের। কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোট বেঁধেও শূন্য পেয়েছিল সেলিমদের দল। কিন্তু এবারে কংগ্রেসকে ছাড়াই ভোট প্রতিদ্বন্দ্বিতা করবে বামেরা। এরই মধ্যে আবার তরুণ ব্রিগেডের উপরেই ভরসা করছে সিপিএম। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে থাকতে পারেন শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়, দীপ্সিতা ধর, আইনজীবি সব্যসাচী চট্টোপাধ্যায় এবং সায়রা শাহ হালিম ও সপ্তর্ষি দেব।
তার সঙ্গে থাকতে পারেন কিছু হেভিওয়েট সিপিএম নেতা, যেমন— সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম, গার্গী চট্টোপাধ্যায় ও অশোক ভট্টাচার্য। এছাড়াও থাকতে পারে কিছু চমক। সবচেয়ে বড় প্রশ্ন, সিপিএম কি এবারের নির্বাচনে খাতা খুলতে পারবে? ভোট শতাংশও যেখানে প্রায় নেই বললেই চলে, সেখানে কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে কি? উত্তর মিলবে খুব শীঘ্রই।


