BJP WB Candidate List 2026
Bengal Liberty Desk, ১৬ মার্চ, কলকাতা: আজ, সোমবার বেশ কিছু পুরনো এবং নতুন মুখ নিয়ে অবশেষে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। সব থেকে আকর্ষণীয় নাম বঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতার গড় বলে পরিচিত ভবানীপুর এবং নিজের গড় নন্দীগ্রাম উভয় জায়গায় থেকেই এবার লড়াই লড়বেন শুভেন্দু অধিকারী। “মমতা বনাম শুভেন্দু” – রাজনৈতিক ময়দানে লড়াই যে জমে উঠেছে এবিষয়ে কোনও সন্দেহ নেই।
হেভিওয়েট প্রার্থীদের অবস্থান (BJP WB Candidate List 2026)

বিজেপির এই প্রথম তালিকায় একাধিক হেভিওয়েট নেতার নাম রয়েছে। উল্লেখযোগ্যভাবে, শুভেন্দু অধিকারী, তিনি তাঁর বর্তমান কেন্দ্র নন্দীগ্রাম থেকেই লড়াই করবেন। পাশাপাশি তালিকায় তাঁর নাম ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবেও দেখা যাচ্ছে। খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ এবার পুনরায় খড়গপুর সদর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্বপন দাশগুপ্ত, প্রবীণ সাংবাদিক ও প্রাক্তন সাংসদ লড়ছেন রাসবিহারী কেন্দ্র থেকে। অগ্নিমিত্রা পল, ফ্যাশন ডিজাইনার তথা নেত্রী লড়াই করবেন আসনসল দক্ষিণ আসন থেকে। অভিনেতা রুদ্রনীল ঘোষকে প্রার্থী করা হয়েছে হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে।
উত্তরবঙ্গের প্রধান প্রার্থীরা (BJP WB Candidate List 2026)
উত্তরবঙ্গে সংগঠন ধরে রাখতে পরিচিত মুখদের ওপরই ভরসা রেখেছে বিজেপি। শিলিগুড়ি থেকে দাঁড়াচ্ছেন শঙ্কর ঘোষ, বালুরঘাটে প্রার্থী হয়েছেন বিদ্যুৎ রায় এবং ডাবগ্রাম-ফুলবাড়িতে থাকছেন শিখা চট্টোপাধ্যায়। কোচবিহার উত্তর থেকে লড়ছেন সুকুমার রায়।
তালিকায় নতুন ও পুরনো মুখের ভারসাম্য (BJP WB Candidate List 2026)
বিজেপির এই ১৪৪ জনের তালিকায় তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাঁকুড়ার শালতোড়া থেকে আবারও প্রার্থী করা হয়েছে বিদায়ী বিধায়ক চন্দনা বাউরিকে। পাণ্ডবেশ্বর থেকে লড়ছেন জিতেন্দ্র তিওয়ারি। আজ, সোমবার দলের সদর দফতর থেকে প্রকাশিত হয়েছে এই ১৪৪ জন প্রার্থীর নাম। রাজনৈতিক মহলের ধারণা, এই তালিকায় পুরোনো জয়ী বিধায়কদের প্রাধান্য দিয়ে বিজেপি লড়াইয়ের শুরুতেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের বার্তা দিতে চাইছে।
আরও পড়ুন (BJP WB Candidate List 2026)-
BJP Bengal candidate list: ‘মমতা বনাম শুভেন্দু’ আবার! নন্দীগ্রামের পর ভবানীপুরেও লড়াইয়ের ইঙ্গিত, প্রথম দফায় ১৫৫ প্রার্থী চূড়ান্তের পথে বিজেপি
Suvendu Adhikari Statement about TMC: মমতার বসানো লোকদের নিয়ে নির্বাচন নয়’ প্রশাসনিক বদল সহ মমতা সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগে তোপ শুভেন্দুর
পুরনো মুখের পাশাপশি নতুন মুখ সন্তু (BJP WB Candidate List 2026)
বীরভূমের বোলপুর আসনে দিলীপ কুমার ঘোষ, তারকেশ্বর কেন্দ্রে সন্তু পান, এবং সিউড়ি কেন্দ্রে লড়ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। গোঘাট থেকে প্রশান্ত দিগার প্রতিদ্বন্দ্বিতা করবেন, ময়না থেকে খেলোয়াড় অশোক দিন্দা, মন্তেশ্বের থেকে সৈকত পাঁজা, সীমান্তবর্তী এলাকায় বহরমপুর আসনে সুব্রত মৈত্র, মুর্শিদাবাদ কেন্দ্রে গৌরী শঙ্কর ঘোষ এবং করিমপুর থেকে লড়াই করছেন সমরেন্দ্রনাথ ঘোষ। নদিয়া জেলায় রানাঘাট উত্তর পশ্চিম আসনে লড়ছেন পার্থসারথি চট্টোপাধ্যায়, চাকদহ কেন্দ্রে বঙ্কিম চন্দ্র ঘোষ এবং হরিণঘাটা (SC) আসনে লড়ছেন অসীম কুমার সরকার। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন হাওড়া উত্তর থেকে উমেশ রাই, ডোমজুড় আসনে গোবিন্দ হাজরা, খানাকুল থেকে সুশান্ত ঘোষ পুরশুড়া থেকে বিমান ঘোষ, আরামবাগ থেকে নতুন মুখ হেমন্ত বাগ, আসানসোল উত্তর কেন্দ্রে কৃষ্ণেন্দু মুখার্জি।
