Dev vs Swarup Biswas
Bengal Liberty, কলকাতা ১৬ মার্চ ২০২৬:
কিছুদিন ধরেই চলছিল ঠান্ডা লড়াই। এবার তা একেবারেই প্রকাশে। টলিউড মেগাস্টার ও শাসক দলের ঘাটালের এমপি দেব বনাম স্বরূপ বিশ্বাস — এই নিয়েই এখন টলিউডে জোর আলোচনা। যেখানে অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলা ইন্ডাস্ট্রি ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এমনিতেই একগুচ্ছ নিয়মের ফরমান, তার সঙ্গে খোদ শাসকদলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় র স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও বিতর্ক।

স্বরূপ বিশ্বাসের বক্তব্য (Dev vs Swarup Biswas)
স্বাস্থ্যসাথী কার্ডের বিরোধিতা করতে দেখা গেল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স-এর সভাপতি স্বরূপ বিশ্বাসকে। তার দাবি—
“স্টুডিওপাড়ায় যারা টেকনিশিয়ান ও কর্মীরা কাজ করেন, তাদের স্বাস্থ্যসাথী কার্ড লাগবে না। আমরাই নিজেদের উদ্যোগে ব্যবস্থা করে দেব, পরিস্থিতি সামলে নেব।”

Suvendu Adhikari: “মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের সাথে প্রতারণা করেছেন”@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #suvenduadhikari #BJP #mamatabanerjee #TMC #westbengalelection2026 #westbengalnews #westbengalpolitics #westbengal pic.twitter.com/g63jXiDxBf
— Bengal Liberty (@bengalliberty1) March 16, 2026
এই বক্তব্য রাখার পরেই অভিনেতা দেব স্বরূপ বিশ্বাসের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন। তার পাল্টা দাবি—
“দিদির উদ্যোগে বাংলার মানুষ যদি স্বাস্থ্যসাথী কার্ড পান, তাতে কার কী সমস্যা থাকতে পারে? টেকনিশিয়ান ভাইয়েরা তো বাংলার বাইরের কেউ নন। তাহলে সুবিধা পেলে সমস্যাটা কোথায়?”
এই ঘটনাকে কেন্দ্র করে আজ ফেসবুক লাইভও করেন দেব। সেখানে তিনি স্বাস্থ্যসাথী কার্ডের উপকারিতার কথা তুলে ধরেন।
দেবের ফেসবুক লাইভ (Dev vs Swarup Biswas):
আজকাল কোনো হাসপাতালে চিকিৎসা করতে গেলে জলের মতো টাকা খরচ হয়। সেখানে মমতা বন্দোপাধ্যায় র উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ড অনেকটাই খরচের ভার কমিয়ে দেয়। যেহেতু আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে, তাই স্টুডিওপাড়ার কর্মীরা এখন নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে পারবেন না। তবে নির্বাচনের পর আবার নতুন আবেদনপত্র নেওয়া হবে।”
একাধিকবার শাসক কোন্দলে জর্জরিত হয়েছে স্টুডিওপাড়া।

কখনও পরিচালক রাহুল মুখোপাধ্যায় কে ব্যান করা হয়েছে, আবার অনির্বান ভট্টাচাৰ্য কেও পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে। ২০১১ সালের পর থেকেই টালিগঞ্জে সিনেমা ও রাজনীতি যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে। এবার দেখার বিষয়, এই দ্বন্দ্ব আদৌ মিটবে কি না, নাকি তৈরি হবে নতুন সমীকরণ।
আরও পড়ুন :
Model Code of Conduct: ভোটের ময়দান গরম, কড়া নজরে নির্বাচন কমিশন! ভোটের দামামা বাজতেই কার্যকর মডেল কোড অব কন্ডাক্ট
