Bhabanipur Battle
Bengal liberty, ১৯ মার্চ :
২৬ এর বিধানসভা নির্বাচনের অগ্নিগর্ভ লড়াইয়ের মঞ্চ ভবানীপুর (Bhabanipur Battle)। প্রথম দিন থেকেই শুরু হাই ভোল্টেজ লড়াই। ভোটের দামামা বেজে উঠতেই ভবানীপুরে জ্বলে উঠেছে রাজনৈতিক লড়াইয়ের আগুন। ক্ষমতার কেন্দ্রে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ময়দানে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে নিজের গড় রক্ষায় প্রস্তুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেওয়াল লিখন, স্লোগান যুদ্ধ আর শক্তি প্রদর্শনে প্রথম দিনেই উত্তপ্ত ভবানীপুর। যেখানে প্রতিটি রাস্তা এখন রাজনীতির রণক্ষেত্র (Bhabanipur Battle)।

ভবানীপুরে শুভেন্দুর শক্তিপ্রদর্শন-শুরু হাই-ভোল্টেজ প্রচার (Bhabanipur Battle)
ভোটের আগে থেকেই ভবানীপুরে আগ্রাসী মেজাজে প্রচার শুরু করলেন শুভেন্দু অধিকারী। ৭০ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী কার্যালয়ে বৈঠকের পর প্রথম দিনের প্রচার শুরু করেন তিনি। এরপরই রাস্তায় নেমে পড়ে তাঁর র্যালি, আশুতোষ মুখোপাধ্যায় রোড থেকে পূর্ণ সিনেমা হল পর্যন্ত প্রচারযাত্রা করেন শুভেন্দু অধিকারী।
দেওয়াল লিখন থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, সবকিছুতেই ছিল স্পষ্ট রাজনৈতিক বার্তা। পুজো দিয়ে প্রচার শুরু করে শুভেন্দু জানান, তিনি শুধুমাত্র প্রার্থী নন, ধর্মযোদ্ধা হিসেবেই লড়াইয়ে নেমেছেন। তাঁর দাবি, অন্তত ২৫ হাজার ভোটে জয় নিশ্চিত। চক্রবেড়িয়ায় বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ঢাক-ঢোল, মিছিল, মালা ও মিষ্টিতে স্বাগত জানানো হয় তাঁকে। নিজের অভিজ্ঞতা, সংগঠনের শক্তি এবং নরেন্দ্র মোদির আশীর্বাদকে সামনে রেখে আত্মবিশ্বাসী সুরেই জয়বার্তা শোনান বিরোধী দলনেতা।

পাল্টা তৃণমূলের দেওয়াল লিখন, স্লোগান যুদ্ধে উত্তপ্ত এলাকা (Bhabanipur Battle)
তবে শুভেন্দুর প্রচারকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ শাসক শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে প্রতিপক্ষকে কার্যত ‘ম্যান-মার্কিং’- এ রেখেছে তৃণমূল। বিজেপির মিছিলের সমান্তরালেই তৃণমূল কর্মীরা পাল্টা দেওয়াল লিখন, ও ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
➡️ https://t.co/5YVDY5JSyV বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে
Suvendu Adhikari at Bhawanipore ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #WestBengalPolitics #westbengalelection2026 #westbengalnews #westbengal pic.twitter.com/3Hh5zLtktm— Bengal Liberty (@bengalliberty1) March 19, 2026
চক্রবেড়িয়ার পার্টি অফিস সংলগ্ন এলাকাতেই দুই পক্ষের শক্তি প্রদর্শন স্পষ্ট হয়ে ওঠে। একদিকে বিজেপির মিছিল, অন্যদিকে তৃণমূল কর্মীদের পাল্টা স্লোগান। সব মিলিয়ে ভবানীপুর এখন কার্যত রাজনৈতিক সংঘর্ষের উন্মুক্ত মঞ্চ। নন্দীগ্রামের পর এবার ভবানীপুর, এই কেন্দ্রকে ঘিরেই তৈরি হচ্ছে রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক দ্বৈরথ। দুই শিবিরের বাকযুদ্ধ, রাস্তায় রাস্তায় দখলদারির লড়াই, সব মিলিয়ে ভোটের আগেই উত্তাপ ছুঁয়েছে চরমে। এখন দেখার, শেষ হাসি কে হাসে এই হাই-প্রোফাইল লড়াইয়ে।
