BJP Roadshows 2026
BJP Roadshows 2026

BJP Roadshows 2026: বঙ্গ জয়ে বিজেপির ‘কর্পোরেট বোম্বিং’ কৌশল! ১৪টি রোড শো করবেন মোদি, প্রচার শুরু উত্তরবঙ্গ থেকে

Bengal Liberty,কলকাতা:

বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বিজেপি(BJP Roadshows 2026) তাদের প্রচার কৌশলে এক অভাবনীয় পরিবর্তন এনেছে। এবার আর গতানুগতিক জনসভা নয়, বরং ‘কর্পোরেট বোম্বিং’ স্টাইলে প্রচারের নীল নকশা তৈরি করেছে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় হাইকম্যান্ডের লক্ষ্য – রাজ্যের প্রতিটি কোণায় হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে প্রচার চালিয়ে ভোটারদের মন জয় করা। এই মেগা প্রচারের কেন্দ্রবিন্দুতে থাকছে একগুচ্ছ হাই-ভোল্টেজ রোড শো।

BJP Roadshows 2026
BJP Roadshows 2026

প্রচার তালিকার শীর্ষ নাম ও রোড শো-এর সংখ্যা (BJP Roadshows 2026)

বিজেপির অভ্যন্তরীণ পরিকল্পনা অনুযায়ী, দলের সবচেয়ে জনপ্রিয়দের দিয়ে রাজ্যে মোট ৫০টিরও বেশি রোড শো করানোর লক্ষ্য রাখা হয়েছে। এর মধ্যে সিংহভাগ দায়িত্ব সামলাবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| প্রচারক ও রোড শো – এর তালিকার অনুযায়ী প্রধানমন্ত্রী ১৪টি রোড শো করবেন। যোগী আদিত্যনাথ করবেন ৮টি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৮টি, নীতিন নবীন ৭টি এবং জেপি নাড্ডা মোট ৬টি রোড শো করবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনসভার চেয়ে রোড শো-এর মাধ্যমে সাধারণ মানুষের অনেক কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়। বড় নেতাদের একঝলক দেখতে রাস্তার দু’ধারে যে ভিড় উপচে পড়ে, তাকেই ভোটের বাক্সে রূপান্তরিত করতে চায় বিজেপি। এই কৌশলী প্রচারের নাম দেওয়া হয়েছে ‘কর্পোরেট বোম্বিং’, যেখানে একের পর এক কেন্দ্রীয় নেতা রাজ্যে এসে তৃণমূলের প্রচারের পালটা জবাব দেবেন।

BJP Roadshows 2026
BJP Roadshows 2026

শুভারম্ভ উত্তরবঙ্গ থেকেই (BJP Roadshows 2026)

বিজেপির এই মেগা ক্যাম্পেইন শুরু হতে চলেছে উত্তরবঙ্গ থেকে। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ফল বরাবরই আশাবাদী ছিল। তাই নিজের শক্ত ঘাঁটি থেকেই জয়ের সুর বেঁধে দিতে চাইছেন শাহ-নাড্ডারা। কোচবিহার বা শিলিগুড়ি থেকে এই দফার প্রথম রোড শো-টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

মূল আকর্ষণ

প্রধানমন্ত্রীর ১৪টি রোড শো, কলকাতা থেকে শুরু করে জেলা শহরগুলোতে মোদীর জনপ্রিয়তা কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করাই লক্ষ্য। হিন্দুত্ববাদী ভোটের মেরুকরণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চাণক্য নীতিতে জেলাভিত্তিক রণকৌশল সাজাতে ৮টি রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই রোড শো কতটা গুরুত্ব ফেলবে তা নিয়ে আশাবাদী রাজনৈতিক মহল।

আরও পড়ুন :

Left Front Candidate List: লাল দুর্গের লক্ষ্যে ফের তারুণ্যে শান! দ্বিতীয় দফার তালিকায় চমকপ্রদ নাম নিয়ে ময়দানে বামফ্রন্ট

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury