Rekha Patra
Rekha Patra

এখনও কাটেনি বিপদ! হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি বিধায়ক রেখা পাত্র, শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি নেই

তবে উদ্বেগের মধ্যেও কিছুটা স্বস্তির খবর রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিধায়কের রক্তচাপ বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি কিডনির কার্যকারিতা নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রাও নিয়ন্ত্রণে রয়েছে। যদিও তাঁর শরীরে পটাসিয়ামের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি। চিকিৎসকেরা সেই মাত্রা কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধ দিচ্ছেন।

প্রসঙ্গত, শনিবার রাতে সন্দেশখালির বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে এবং পরে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতার আর এন টেগোর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।