Nandigram BJP rally
Bengal Liberty , ২০ মার্চ :
ভবানীপুরের পর এবার নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের ঘণ্টা বাজিয়ে দিলেন শুভেন্দু অধিকারী (Nandigram BJP rally)। নিজের ঘরের মাঠে নন্দীগ্রামে ঝোড়ো ব্যাটিং শুরু করলেন বিরোধী দলনেতা। আজ, শুক্রবার নন্দীগ্রামের বিরুলিয়ায় বিজেপি মহিলা মোর্চার ‘মাতৃশক্তিবৃন্দ’-এর আয়োজিত বিশাল মিছিলে পা মেলালেন হাজার হাজার মানুষ। নারীশক্তির এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনের আগে শাসক শিবিরের কপালে রীতিমত চিন্তার ভাঁজ চওড়া করেছে।
শুক্রবার নন্দীগ্রামের বিরুলিয়ায় বিজেপি মহিলা মোর্চার ‘মাতৃশক্তিবৃন্দ’-এর মিছিলে যে নজিরবিহীন ভিড় আছড়ে পড়ল, তাকে রাজনৈতিক বিশ্লেষকরা ‘তৃণমূলের বিদায় ঘণ্টা’ বলেই মনে করছেন

“স্বৈরাচারী শাসনের অবসান হবেই!” Nandigram BJP rally
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে মাতৃশক্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, “নন্দীগ্রামের মাটি বিপ্লবের মাটি। এই মাটি যেমন একসময় পথ দেখিয়েছিল, তেমনই স্বৈরাচারী তৃণমূলের অপশাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে আগামী দিনেও নন্দীগ্রামই দিশা দেখাবে।” তিনি আশাবাদী, নন্দীগ্রামে পদ্ম শিবিরের জয় এখন শুধুই সময়ের অপেক্ষা, আর কোনো শক্তিই তা রুখতে পারবে না।
শুক্রবার রাস্তায় তিল ধারণের জায়গা ছিল না। বিরুলিয়ার সমাবেশ ছিল চোখে পড়ার মতো। নবীন থেকে প্রবীণ – বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এলাকা কার্যত স্তব্ধ হয়ে যায়। শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে সাধারণ মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে।। সাধারণ মানুষের উল্লাস আর ‘জয় জয়কার’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। ভিড়ের মধ্যে থেকেই অনেককে বলতে শোনা যায়, “আমরা চাই না পবিত্র করকে।” এ ছিল এক আবেগের জনজোয়ার। ভবানীপুরের মতো নন্দীগ্রামেও অগণিত মানুষের আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে আপ্লুত বিরোধী দলনেতা। তিনি স্পষ্ট জানান, মানুষের এই ভালোবাসাই তাঁর লড়াইয়ের আসল শক্তি।

.
আজ নন্দীগ্রামের বিরুলিয়ায় মহিলা মোর্চার মাতৃশক্তিবৃন্দ বিজেপির সমর্থনে নির্বাচনী প্রচারে একটি মিছিল সংগঠিত করেন। আমি নন্দীগ্রামের মহিলা মোর্চার মাতৃশক্তিদের কাছে কৃতজ্ঞ।
নন্দীগ্রামের মাটি বিপ্লবের মাটি। বিগত দিনে যেমন নন্দীগ্রাম গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখিয়েছে, স্বৈরাচারী… pic.twitter.com/XRmdW39kce— Suvendu Adhikari (@SuvenduWB) March 20, 2026
মহিলা মোর্চার শক্তি প্রদর্শন
আজকের কর্মসূচিতে মহিলা মোর্চার সক্রিয় অংশগ্রহণ ছিল সবচেয়ে বড় চমক। কয়েক হাজার মা-বোন যেভাবে গেরুয়া পতাকা হাতে রাস্তায় নেমেছেন, তাকে ‘মাতৃশক্তির জাগরণ’ বলে অভিহিত করেছেন শুভেন্দু। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, বাংলার মায়েরা আর তৃণমূলের দুর্নীতির সাথে আপস করতে রাজি নন। তাহলে কি এবার ধস নামলো তৃণমূলের ভোটব্যাঙ্কে?
