One Death Have Many Questions
Bengal Liberty, ২০ মার্চ:
কলকাতার সরকারি হাসপাতালগুলিতে অস্বাভাবিক মৃত্যুর(Dead Body Found in SSKM) ঘটনা নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ, শুক্রবার সকালেই আরজি কর হাসপাতালের লিফট দুর্ঘটনায় মৃত্যু ঘটে এক ব্যক্তির। আর তারপরই আরও এক দুর্ঘটনার খবর এল এসএসকেএম হাসপাতাল থেকে। এসএসকেএমের মেইন ব্লকের চারতলা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। দুটি ঘটনাই প্রশ্ন তুলছে সরকারি হাসপাতালের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে। একের পর এক এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও, জোরদার হয়েছে তদন্তের দাবি।

মৃতের পরিচয় ও অবস্থান (Dead Body Found in SSKM)
হাসপাতাল সূত্রে খবর, মৃত যুবকের নাম ইমরান সর্দার, বয়স ২২ বছর। তিনি হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগে চুক্তিভিত্তিক সাফাই কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এদিন সকালে হাসপাতালের কর্মীরা গাস্ট্রো ওপি ডি তে, চার তলার আট নম্বর রুম থেকে দেহ উদ্ধার করে তাঁর। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। পোস্টমর্টেমের রিপোর্ট এলে তবেই পুরো বিষয়টা স্পষ্ট হবে এটি হত্যা নাকি আত্মহত্যা। তবে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।

আরজি কর হাসপাতালের মৃত্যু! (Dead Body Found in SSKM)
এদিন সকালেই শহরের আরেকটি সরকারি হাসপাতাল, আরজি করেও ঘটে একটি মর্মান্তিক ঘটনা। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে এক ব্যক্তি ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে আটকে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। প্রাথমিক অনুমান, লিফটের দুর্ঘটনা এবং ভিতরে আটকে পড়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন (Dead Body Found in SSKM)
একদিনে দুই হাসপাতালে পরপর এই ধরনের ঘটনা শহরবাসীর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। হাসপাতালের কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিষেবার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই হাসপাতালের লিফট রক্ষণাবেক্ষণ এবং সিসিটিভি নজরদারির ঘাটতি নিয়ে সরব হয়েছেন।

তদন্তে পুলিশ ও প্রশাসন (Dead Body Found in SSKM)
পুলিশ সূত্রে খবর, ইমরান সর্দারের মৃত্যুর ক্ষেত্রে আত্মহত্যার দিকটি খতিয়ে দেখা হলেও, অন্যান্য সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। অন্যদিকে, আরজি করের লিফট দুর্ঘটনার ক্ষেত্রেও প্রযুক্তিগত ও প্রশাসনিক গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তে সহযোগিতা করছে এবং ভবিষ্যতে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।
OT করতে এসে লিফ্ট- এ আটকে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে রুগীর@bengalliberty #bengalliberty #rgkar #rgkarhospital #rgkarmedicalcollege #rgkarlift pic.twitter.com/20QmgPcu68
— Bengal Liberty (@bengalliberty1) March 20, 2026
শহরের দুটি সরকারি হাসপাতালে একদিনে দুটি অস্বাভাবিক মৃত্যু নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে। একটি লিফট দুর্ঘটনা , অপরটি ঝুলন্ত মৃতদেহের ঘটনা। এই দুই ঘটনা নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং হাসপাতালের নিরাপত্তা, কর্মপরিবেশ এবং জরুরি সেবা ব্যবস্থার বিষয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।
নেটদুনিয়া এখন প্রশ্ন তুলছে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ও তদারকি কি যথেষ্ট?
আরও পড়ুন :
CEO office relocation: দীর্ঘ ১৮ বছর পরে বদল মনোজদের বাড়ি! শনিবার থেকে নতুন অধ্যায়ের সূচনা
