Jeet New Movie
Bengal Liberty Desk, ২১ মার্চ, কলকাতা: আবারও বড় পর্দায় অ্যাকশন মুডে ফিরছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। তাঁর বহুল প্রতীক্ষিত ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত-এর অফিসিয়াল পোস্টার প্রকাশ পেয়েছে, আর তাতেই নজর কাড়ছেন জিৎ তাঁর একাধিক চমকপ্রদ লুকে।
আজ, শনিবার প্রযোজকদের তরফে প্রকাশিত এই পোস্টারে একেবারে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাচ্ছে জিৎকে কখনো পাঞ্জাবি পরিহিত, কখনো সন্ন্যাসীর বেশে, আবার কখনো প্রবীণ মানুষের লুকে হাতে কালো ছাতা। প্রতিটি লুকেই রয়েছে আলাদা মাত্রা, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।
ফ্যানদের মতামত (Jeet New Movie)
ফ্যানদের মতে, এই সিনেমা বক্স অফিসে তাণ্ডব চালাবে। এর আগে বাংলা সিনেমায় প্রসেনজিৎ ও দেবকে একই ছবিতে বিভিন্ন লুকে দেখা গিয়েছিল। এবার সেই পথেই হাটলেন বাংলা সিনেমার আরেক নক্ষত্র জিৎ।
সোশ্যাল মিডিয়ায় চর্চা (Jeet New Movie)
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করে জিৎ ক্যাপশনে লেখেন “সময় নিজেই যখন খুঁজে নেয় বিপ্লবের পতাকা। প্রকাশ করা হচ্ছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর অফিসিয়াল পোস্টার।”
ইতিহাসের প্রেক্ষাপট (Jeet New Movie)
এই ছবিতে স্বাধীনতা সংগ্রামী অনন্ত লাল সিংহের ভূমিকায় দেখা যাবে জিৎকে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও মাস্টারদা সূর্য সেনের সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের অজানা দিক দর্শকদের সামনে তুলে ধরবে এই ছবি।
ছবিটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য (Jeet New Movie)

‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটির পরিচালক পথিকৃৎ বসু, যিনি এর আগে দাবাড়ু, ফিদা এবং টোটাল দাদাগিরি-র মতো ছবি পরিচালনা করেছেন। ছবির গল্প লিখেছেন স্বয়ং পরিচালক, সঙ্গে রয়েছেন জনপ্রিয় ফিল্ম ইউটিউবার অরিত্র বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় বড় চমক – থ্রি ইডিয়টস খ্যাত সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন-
Huma Qureshi Eid: ঈদের আনন্দে স্মৃতির ঝাঁপি খুললেন হুমা কুরেশি, ছোটবেলার ঈদি থেকে কলেজের গল্পে নস্টালজিয়া
Dhurandhar 2 screening stopped: মাঝপথে থামল ‘ধুরন্ধর ২’! নয়ডায় প্রিভিউ শো ঘিরে উত্তেজনা, ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা
ছবি মুক্তির তারিখ (Jeet New Movie)
ছবিটি মুক্তি পাবে আগামী ২৭ মে। ছবির প্রযোজক হিসেবে রয়েছেন স্বয়ং জিৎ। এই ছবির কাজকর্ম গত বছর থেকেই শোনা যাচ্ছিল। এবার দেখার বিষয়, বুমেরাং-এর পর দর্শকদের মন কতটা জয় করতে পারেবেন জিৎ এবং এই ছবি বক্স অফিসে কত বড় সাফল্য পেতে পারে সেটাও দেখার।
