TMC to BJP defection
Bengal Liberty, Kolkata:
২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবিরে বড়সড় ধস। রাজ্যে গত কয়েক বছরের লাগামহীন দুর্নীতি, চাকরি চুরি, কয়লা পাচার এবং নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ঘাসফুল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (BJP) সামিল হলেন একঝাঁক সংখ্যালঘু নেতা ও কর্মী। আজ, রবিবার তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন যাঁরা TMC to BJP defection
আজকের এই যোগদান কর্মসূচিতে প্রধান মুখ হিসেবে নজর কেড়েছেন –
শেখ মহিদুল ইসলাম
শেখ আশাদুল
শেখ শাহজাহান
শেখ জানে আলম
শাহিদুল খান
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও ইদের শুভেচ্ছা
আজকের অনুষ্ঠানটি ছিল সৌজন্য এবং রাজনীতির এক মেলবন্ধন। আসন্ন ইদ-উল-ফিতর উপলক্ষ্যে উপস্থিত সকলকেই ঈদের আগাম শুভেচ্ছা জানান শুভেন্দু অধিকারী। নবাগতদের গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে দলে স্বাগত জানান তিনি।
যোগদানকারী নেতাদের দাবি, “তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গ আজ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সাধারণ মানুষের টাকা লুঠ হচ্ছে, মা-বোনেরা সুরক্ষিত নন। এই পরিস্থিতির পরিবর্তন আনতেই আমরা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপিতে যোগ দিলাম।”
