Alipurduar BJP rally
Bengal Liberty, কলকাতা ২২ মার্চ ২০২৬ :
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন(Nitin Nabin West Bengal Elections) এখন শুধুই সময়ের অপেক্ষা। মাঠে-ময়দানে ভোটযুদ্ধে নেমে পড়েছে সব পক্ষ। এরই মধ্যে ফের ভোটমুখী বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সভাপতির ভূমিকায় পশ্চিমবঙ্গে প্রথম সভাতেই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গই তার পাখির চোখ।

প্রথমেই বঙ্গ সফর (Nitin Nabin West Bengal Elections):
বাংলায় পা রেখেই প্রথমে আসানসোল ও দুর্গাপুরে কর্মীসভা করেন তিনি। সেখানে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার ডাক দেওয়ার পাশাপাশি কর্মীদের মনোবল চাঙ্গা করেন। আগামী মঙ্গলবার দুদিনের সফরে আসছেন নিতিন নবীন। সাংগঠনিক লক্ষ্য নির্ধারণ করে গিয়েছিলেন, সেই রিপোর্ট নিতেই তার এই সফর।

Suvendu Adhikari: NIA নামলেই জব্দ | Bengal Liberty @SuvenduAdhikariBJP @BJP4Bengal #SuvenduAdhikari #bjpwestbengal #westbengalelection2026 #WestBengalElection #BengalLiberty pic.twitter.com/zPb4Xd6IMO
— Bengal Liberty (@bengalliberty1) March 22, 2026
পাখির চোখ পশ্চিমবঙ্গ (Nitin Nabin West Bengal Elections):
এক মুহূর্ত সময় নষ্ট না করে নিতিন নবীন দ্রুত কাজে লেগে পড়েছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলা সভাপতি ও কর্মীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করবেন তিনি। দু’দিনের বঙ্গ সফরে সমস্ত আলোচনা সেরে ভোটের রোডম্যাপও চূড়ান্ত করে দেবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি একাধিক কর্মীসভাও হতে পারে। এবার দেখার, এই দু’দিনের সফরে কী কী চমক অপেক্ষা করছে।
পাঁচ রাজ্যে নির্বাচন হলেও আসল লক্ষ্য যে পশ্চিমবঙ্গ, তা একেবারে স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ সবারই পাখির চোখ শ্যামাপ্রসাদের বাংলা।
আরও পড়ুন :
TMC to BJP defection: তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ: ইদের মুখে গেরুয়া শিবিরে শেখ শাহজাহান-মহিদুলরা, ‘তৃণমূল ধ্বংসের’ ডাক শুভেন্দুর
