Voter List Correction Bengal
Bengal Liberty, ২৩ মার্চ :
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আজই প্রকাশিত হতে চলেছে প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা! এই মর্মেই ট্রাইবুনাল গঠনের (Voter List Correction Bengal) জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

প্রথম দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ রাজ্যে (Voter List Correction Bengal):
প্রসঙ্গত, আজই প্রকাশিত হতে চলেছে ভোটের প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা। এই তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের অবিলম্বে ট্রাইবুনালে যাওয়ার নির্দেশ আগেই দিয়েছিলো সুপ্রিম কোর্ট! এই মর্মেই কাজে তৎপরতা বাড়াতে ট্রাইবুনাল গঠনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির উদ্দেশ্যে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

চিঠিতে যে বিষয় গুলি উল্লেখ্য (Voter List Correction Bengal):
মনোজ কুমারের দেওয়া চিঠিতে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, ট্রাইবুনাল গঠনের জন্য অবিলম্বে উপযুক্ত বাড়ি খুঁজতে হবে। প্রতিটি জেলায় এমন জায়গা নির্বাচন করতে হবে, যাতে যাতায়াতের সুবিধা হয়। এর পাশাপাশি ট্রাইবুনালের কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মী ও আধিকারিক নিয়োগের বিষয়েও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
➡️ https://t.co/gwdNtRWGPa বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে
নির্বাচনী নজরদারিতে জোর(Focus on Elections 2026): কমিশনের নির্দেশ পৌঁছে দিতে থানায় থানায় কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ@bengalliberty @ECISVEEP @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #westbengal pic.twitter.com/thM2OyJ3Uh— Bengal Liberty (@bengalliberty1) March 23, 2026
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিবেচনাধীন অবস্থায় ছিল। এই বিপুল সংখ্যক নামের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করা হয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় ৭০০ বেশি বিচারক ও অবসরপ্রাপ্ত বিচারপতি এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন বলে।
এছাড়াও জানা গিয়েছে, ওই তালিকায় যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা পুনরায় ট্রাই বুনালে আবেদন করার সুযোগ পাবেন। সেই উদ্দেশ্যে রাজ্যের ২৩টি জেলায় মোট ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে, যেখানে ১৯ জন প্রাক্তন বিচারপতি নিজেদের দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন :
Suvendu Adhikari Attack TMC: PWD-র টাকায় তৃণমূলের মেগা সভা? ‘দিনের আলোয় ডাকাতি’ বলে বিস্ফোরক শুভেন্দু
