BJP manifesto
Bengal Liberty, ২৬ মার্চ ২০২৬ :
পাহাড়সমান দূর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছে তৃণমূল (West Bengal corruption issue)। বালি, বাড়ি, জল, কয়লা, চাকরি, সুরক্ষা ব্যবস্থা, নারী সুরক্ষা সব জায়গাতেই মমতার সরকারের একনায়কতান্ত্রিক দুর্নীতির স্বর্গরাজত্ব। সাধারণ মানুষ বিরক্তিতে জর্জরিত হয়ে উঠেছে। কবে এই সরকারের পতন হবে, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে। তবে এবার হয়তো পতন নিশ্চিত—মমতার হার শুধুই সময়ের অপেক্ষা।

অমিত শাহের হুঙ্কার :
২৮ মার্চ কি দূর্নীতির রিপোর্ট কার্ড পেশ করতে চলেছে বিজেপি – এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপশাসন ও মাফিয়ারাজ থেকে মুক্তি দিতে চার্জশিট দেবে পদ্ম শিবির—এমনই ইঙ্গিত মিলেছে মঞ্চ থেকে এবং এই হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
ঘরে ঘরে দূর্নীতির রিপোর্ট কার্ড :
ভোট ঘোষণা হতেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে শাসক দল, আর তাতেই এক ডজন গালভরা প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির পাল্টা কর্মসূচি—বিজেপির নির্বাচনী ইস্তেহারে থাকতে চলেছে একের পর এক দূর্নীতির রিপোর্ট। ভোটারদের ঘরে ঘরে সেই কর্মসূচি পৌঁছে দিতে বদ্ধপরিকর বিজেপি। ১৫ বছরে তৃণমূলের দাদাগিরি ও গুন্ডাগিরির অবসান ঘটাতে বিজেপির সংকল্প—এবার চাই আসল পরিবর্তন।
