Jangipur Flag Controversy
Bengal Liberty, Kolkata, ২৭ মার্চ :
ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর ছাব্বিশেই দুদিন ধরে পালিত হচ্ছে রামনবমী(Jangipur Flag Controversy) । এটা বিজেপির জন্য উপরি পাওনা। এবার এই রাম নবমীর আবহে রাজনৈতিক মঞ্চ ফের উত্তপ্ত। মুর্শিদাবাদের জঙ্গীপুরের ফুলতলা মোড়ে সনাতনীদের উত্তোলিত গৈরিক ধ্বজ অপসারণকে কেন্দ্র করে এবার রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঘটনাটিকে সামনে এনে সরাসরি রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, এটি নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজ্যে ধর্মীয় অনুভূতিকে উপেক্ষা করে চলা রাজনৈতিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নীতিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি দাবি করেন, তোষণমূলক রাজনীতির জেরেই এ ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে, যা রাজ্যের আইনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির উপর গুরুতর প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ শুভেন্দুর (Jangipur Flag Controversy)
ঘটনার বৃত্তান্ত ব্যাখ্যা করে শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে প্রশ্ন তোলেন, “রাম নবমীর মতো পবিত্র দিনে সনাতনীদের গৈরিক ধ্বজ উত্তোলন অপরাধ?” তাঁর অভিযোগ, জঙ্গীপুরে সনাতনীদের দ্বারা উত্তোলিত সেই ধ্বজকে অবজ্ঞার সঙ্গে নামিয়ে ফেলে দেওয়া হয়েছে, যা শুধু একটি পতাকার অপমান নয়, সনাতন ধর্ম ও তার অনুসারীদের ভাবাবেগে সরাসরি আঘাত।
পশ্চিমবঙ্গে পবিত্র রাম নবমীর দিনে সনাতনীদের পবিত্র গৈরিক ধ্বজ উত্তোলন কি অপরাধ?
মুর্শিদাবাদের জঙ্গীপুরে ফুলতলা মোড়ে সনাতনীদের দ্বারা উত্তোলিত গৈরিক ধ্বজকে অবজ্ঞার সঙ্গে নামিয়ে এইভাবে ছুঁড়ে ফেলা পবিত্র গৈরিক ধ্বজের অপমান, সনাতন ধর্মের অপমান ও সনাতনীদের ভাবাবেগে সরাসরি আঘাত… pic.twitter.com/mYLVxynL8c— Suvendu Adhikari (@SuvenduWB) March 27, 2026
এই ঘটনাকে তিনি “পরিকল্পিত প্রচেষ্টা” বলে দাবি করেন এবং এর পেছনে রাজ্যের শাসক দলের তোষণনীতিকে দায়ী করেন। একইসঙ্গে তিনি জঙ্গীপুর পুলিশের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। তাঁর বক্তব্যে “আমি জঙ্গীপুরের পুলিশ কে বলবো অবিলম্বে এই চিহ্নিত জেহাদি কে গ্রেফতার করে গারদের পেছনে চালান করুন।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:
Kolkata Voter turnout: কলকাতায় ভোট বাড়াতে কমিশনের বড় চ্যালেঞ্জ! ৯০% টার্গেট সামনে রেখে কী বললেন CEO মনোজ আগরওয়াল?
