Election Commission India
Bengal Liberty, ৩০ মার্চ:
পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন (Election Commission India)। ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর রাজ্যজুড়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শাসক-বিরোধী সব দলই প্রার্থী ঘোষণা ও প্রচারে ঝাঁপিয়ে পড়েছে, পাশাপাশি প্রশাসনিক স্তরেও শুরু হয়েছে প্রস্তুতি। দুই দফায় অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচনে সকাল ৭টা থেকেই ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং প্রশাসনিক রদবদলের মাধ্যমে হিংসামুক্ত ভোট নিশ্চিত করতে সক্রিয় হয়েছে কমিশন Election Commission India)।

ভোটের নির্ঘণ্ট (Election Commission India)
এবার বঙ্গে দুই দফায় নির্বাচন, ৪ মে গণনা। গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে এবার দুই দফায় ভোট হলেও বাকি সর্বত্র এক দফাতেই হবে ভোটগ্রহণ।
রাজ্যে প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল। প্রথম দফা ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২ আসনে। গণনা আগামী ৪ মে।

নির্বাচন কমিশনের একের পর এক বড় পদক্ষেপ (Election Commission India)
রাজ্যে ভোট ঘোষণা হওয়ার রাত থেকেই শুরু হয়েছে আধিকারিক বদল। রবিবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে রাজ্য পুলিশ ও প্রশাসনে একঝাঁক রদবদল করে নির্বাচন কমিশন। ভবানীপুর ও নন্দীগ্রাম সহ মোট ১৭০টি থানার ওসিকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। সব মিলিয়ে ১৮৪ জন পুলিশ আধিকারিককে অপসারণ করা হয়েছে।
West Bengal Election: নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ | Election News | Bengal Liberty
📷 https://t.co/erau2sAT1x#WestBengalElection #election2026 #ElectionNews #BengalLiberty pic.twitter.com/7gAP0yPauK— Bengal Liberty (@bengalliberty1) March 30, 2026
একইসঙ্গে ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারদেরও দায়িত্ব থেকে সরানো হয়েছে। এই তালিকায় নন্দীগ্রামের দুই ব্লকের বিডিওও রয়েছেন। জেলার নিরিখে দেখলে, পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি, ১৪ জন বিডিও ও এআরও বদলি হয়েছেন। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ১১ জনকে সরানো হয়েছে।
