(PM modi and his mother's AI video)
Bengal liberty: প্রধানমন্ত্রী ও তাঁর প্রায়ত মাকে নিয়ে ফের বিতর্কের মুখে কংগ্রেস। প্রধানমন্ত্রীর প্রয়াত কংগ্রেসের মাকে কুমন্তব্য করার পর এবার প্রধানমন্ত্রীকে অপদস্ত করার উদ্দেশ্যে কৃত্রিমমেধা ব্যবহার করে ডিপফেক ভিডিও বানানোর অভিযোগ উঠল বিহার কংগ্রেসের বিরুদ্ধে। ইতিমধ্যেই আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।
সম্প্রতি বিহার কংগ্রেস এক্স-হ্যান্ডেলে একটি ভিডিও করে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী স্বপ্নে তাঁর মায়ের সঙ্গে কথা বলছেন। এবং, মা তাঁর বিরুদ্ধে দায়িত্ব সঠিকভাবে না-পালানোর অভিযোগ তুলছেন। এই ভিডিওটি পোস্ট হওয়ার হতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। দেশের প্রধানমন্ত্রীকে এভাবে লাঞ্ছিত করা সঠিক নয় বলে বক্তব্য বিজেপির। একইসঙ্গে কংগ্রেসের এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি।

বিজেপির অভিযোগ (PM modi’s deep fake video )
এ ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ জমা করেছেন দিল্লির বিজেপি নেতা সংকেত গুপ্ত। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিডিওতে সংশ্লিষ্ট ধারায় কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
