Candidate Restrictions
Bengal Liberty Desk, Kolkata: মোথাবাড়ি ও সিইও দফতরের সামনে বিক্ষোভ ও অশান্তিকে কেন্দ্র করে কড়া অবস্থানে ইলেকশন কমিশন। স্পষ্ট নির্দেশ আজ রাত ১২টার মধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। কমিশনের এই কড়া বার্তা ঘিরে এই মুহূর্তে প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে।

মোথাবাড়ি ও ভবানীপুরে উত্তেজনা, নমিনেশন ঘিরে বিতর্ক (Election Commission ultimatum)
মোথাবাড়ি এবং ভবানীপুর দুই জায়গাতেই সম্প্রতি উত্তেজনার ঘটনা সামনে আসে। বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নমিনেশন জমা দেওয়ার সময় স্লোগান, বিক্ষোভ এবং বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে শাসকদলের কর্মীদের বিরূদ্ধে।
কমিশনের কড়া নির্দেশ, ক্ষোভে শীর্ষ কর্তারা (Election Commission ultimatum)
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই ঘটনায় গভীর অসন্তোষ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। কেন এত দেরিতে পদক্ষেপ নেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে। এছাড়াও ডিএম, এসপি-দের সরাসরি জবাবদিহির মুখে পড়তে হয়েছে।পাশাপাশি শুভেন্দু অধিকারীর নমিশনের সময় কেন ঝামেলা হয়েছে, সেনিয়েও প্রশ্ন তুলেছেন কমিশন।
BJP West Bengal: বিজেপি কর্মীকে মেরে পঙ্গু করে দেওয়ার অভিযোগ | Bengal Liberty
BJP West Bengal#bjpwestbengal #BJPNEWS #WestBengalElection #westbengalelection2026 #BengalLiberty pic.twitter.com/iyPxRIcSUQ— Bengal Liberty (@bengalliberty1) April 1, 2026
জরুরি বৈঠক, প্রশাসনকে চূড়ান্ত বার্তা (Election Commission ultimatum)
এদিন বিকেল সাড়ে ৩টে নাগাদ একটি জরুরি ভার্চুয়াল বৈঠক করেন কমিশন। সেখানে উপস্থিত ছিলেন সিইও, চিফ সেক্রেটারি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ-সহ শীর্ষ আধিকারিকরা। বৈঠক থেকে স্পষ্ট বার্তা দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ চাই।

সিইও দফতরের সামনে ভিড়, আইন ভাঙার অভিযোগ (Election Commission ultimatum)
উল্লেখ্য দু’দিন ধরে সিইও অফিসের সামনে ভিড় জমার ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। প্রশাসনিক নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে এত বড় জমায়েত চলল, তা নিয়ে সরাসরি প্রশ্ন উঠেছে কলকাতা পুলিশের ভূমিকায়।
সুপ্রিম কোর্টের নজর, শোকজ ডিএম-এসপি (Election Commission ultimatum)
এই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট( Supreme Court of India)-ও কড়া অবস্থান নিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী-র ডিভিশন বেঞ্চ মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারকে শোকজ করেছে। একইসঙ্গে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

রাত ১২টার আল্টিমেটাম, চাপে জেলা প্রশাসন (Election Commission ultimatum)
সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আজ রাত ১২টার মধ্যেই মালদা কাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে হবে। ব্যর্থ হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনটাই সূত্রের খবর। তাই এই মুহুর্তে এই ডেডলাইন ঘিরে এখন চাপে প্রশাসন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ প্রমাণ করছে যে ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু রাখতে কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না এই বার্তাই দিতে চাইছে কমিশন।
এখন নজর আজকের এই ডেডলাইনের মধ্যে কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারে প্রশাসন, এবং অভিযুক্তরা গ্রেফতার হয় কি না।

