jadavpur university student death case
Bengal Liberty: নিছক দুর্ঘটনা নয় নেপথ্যে রয়েছে আরও বড় কোনও ঘটনা। এই অভিযোগ নিয়ে আজ লালবাজারের দ্বারস্থ হন যাদবপুরের নিহত ছাত্রীর মা বাবা। অভিযোগ শুনে তদন্তকারী আধিকারিকদের মনেও সন্দেহ জাগে। দীর্ঘ আলোচনার পর যাদবপুর থানায় যান তাঁরা। শেষমেষ পরিবারের চাপের মুখে পড়ে খুনের মামলা রুজু যাদবপুর থানার। প্রসঙ্গত, প্রাথমিকভাবে ‘অস্বাভাবিক মৃত্যুর’ মামলা দায়ের করেছিল যাদবপুর থানা।

‘মেয়ে রাতে একা যাবে না’, অভিযোগ নিহত ছাত্রীর বাবার (jadavpur university student death case)
উল্লেখ্য, কয়েকদিন আগে ছাত্রী মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।পাশাপাশি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। রীতিমতো শোরগোল পড়ে যায় শিক্ষা মহলে। অনুমতি প্রাপ্ত সময় অতিক্রম হওয়ার পরেও কীভাবে অনুষ্ঠান চলে? সেই প্রশ্ন তুলে কাঠগোড়ায় দাঁড় করানো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে। অন্যদিকে, ঘটনার প্রথম দিন থেকে নিহত ছাত্রীর বাবার অভিযোগ, ‘মেয়ে রাতে একা যাবে না। কেউ ওকে ডেকে নিয়ে গিয়ে কোনও প্রস্তাব দিয়েছিল। রাজি না হওয়ায় ঝিলে ঠেলে ফেলে দিয়েছে।’ এবার এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখল লালবাজার। সূত্রের খবর, তদন্তকারী আধিকারিকেরাও ঘটনাস্থল ও মৃত্যুর বিবরণকে সন্দেহের নজরে দেখছে।
