Magrahat Incident
Magrahat Incident

Magrahat Incident: মগরাহাটে ভোটারদের হুমকি! যুব তৃণমূল নেতা ইমরান হাসান মোল্লার মন্তব্যে চাঞ্চল্য

Bengal Liberty, Kolkata: ভোটের আগেই আবারও শাসক দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এল। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে প্রকাশ্যে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে (Magrahat Incident)। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজ্যে ভোটের আগে ‘ভয়-ভীতি’র রাজনীতিরই বহিঃপ্রকাশ।

Magrahat Incident
Magrahat Incident

মগরাহাট পশ্চিমের যুব তৃণমূল নেতা ইমরান হাসান মোল্লার একটি বক্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। প্রকাশ্যে দাঁড়িয়ে তাঁকে বলতে শোনা যায় “এই বুথে ৭০০টা ভোট। ৭০০টাই জোড়াফুলে দিতে হবে অন্য জায়গায় ভোট পড়ে যদি, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ভোটের পর বন্ধ হয়ে যাবে। তার দায় কিন্তু থাকবে না বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে আর তৃণমূলের সঙ্গে বেইমানি করবে…বেইমানদের ২০২১ সালে ক্ষমা করেছি। এই ২০২৬-এ আর ক্ষমা করব না।”

ইমরান আরও বলেন, “আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। পাড়ায় যাঁরা ভাবছেন, দু’একটা ভোট এদিক ওদিক করবেন, আপনাদের বলছি, ১১০ টাকা কেজি বিরিয়ানির চাল কিনলেও দু’একটা ভাঙা থাকে, কাঁকর থাকে। এই পাড়ায় দুই একটা কাঁকর আছে।

আরো পড়ুন:- Mamata Banerjee controversy speech: ছিঃ এই কি মুখ্যমন্ত্রীর ভাষা ! সভামঞ্চ থেকে অমিত শাহের উদ্দেশ্যে অশ্লীল ভাষা প্রয়োগ

যদি তৃণমূল কংগ্রেস করতে চাও, এলাকায় থাকো। নইলে আজকের পর থেকে বউ-বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। ৪ তারিখের ঘরে ঢুকবে। আমরা ক্ষমা করব না। কারণ যতগুলো মানুষের ঘর লাগে, পার্টি দেবে, যত মানুষের জব কার্ড লাগে পার্টি দল দেবে…তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলব না। প্রত্যেকের মোবাইলে কার সঙ্গে কী কথা বলছে, সব আমাদের কাছে রেকর্ড হচ্ছে। তাই সাবধান হয়ে যান। প্রয়োজনে যদি বলে, ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব যে আপনি তৃণমূল-কংগ্রেসকে ভোট দিয়েছেন।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য সরাসরি গণতান্ত্রিক অধিকারকে চ্যালেঞ্জ করে।

ধারাবাহিক অভিযোগে চাপে শাসক দল (Magrahat Incident)

West Bengal Assembly Elections 2026-এর আগে বহরমপুর, জীবনতলার পর এবার মগরাহাট একাধিক জায়গায় একই ধরনের অভিযোগ সামনে আসছে। বিরোধীদের দাবি, এটি কোনও একক নেতার মন্তব্য নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন, যেখানে ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করা হচ্ছে।

Magrahat Incident
Magrahat Incident

বিজেপির আক্রমণ—‘সন্ত্রাসের রাজনীতি’ (Magrahat Incident)

বিজেপি নেতা রাহুল সিনহা এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, এ ধরনের আচরণ গণতন্ত্রের পরিপন্থী এবং “সন্ত্রাসবাদী মানসিকতা”-র পরিচায়ক। তাঁর দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে এবং নির্বাচন কমিশনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বিজেপির একাংশের মতে, রাজ্যে “ভোট মানেই ভয়”—এই ধারণা ক্রমশ শক্তিশালী হচ্ছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

বামেদেরও একই সুর (Magrahat Incident)

সিপিএম নেতা শতরুপ ঘোষ (Shatarup Ghosh) অভিযোগ করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং দ্রুত জামিন পাওয়ার সংস্কৃতিই এই ধরনের নেতাদের আরও বেপরোয়া করে তুলছে। তাঁর কথায়, “আইনের ভয় না থাকলেই এমন প্রকাশ্য হুমকি দেওয়া সম্ভব।”

Magrahat Incident
Magrahat Incident

‘ভোট বনাম সুবিধা’—রাজনৈতিক সমীকরণ (Magrahat Incident)

এই ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে সরকারি প্রকল্প ও সুবিধাকে ভোটের সঙ্গে সরাসরি যুক্ত করার অভিযোগ। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধ হয়ে যাওয়ার হুমকি সেই আশঙ্কাকেই আরও জোরদার করেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি সরকারি সুবিধা বজায় রাখার শর্ত হিসেবে ভোটের চাপ তৈরি হয়, তাহলে তা গণতান্ত্রিক কাঠামোর জন্য অত্যন্ত বিপজ্জনক সংকেত

গণতন্ত্রের মূল ভিত্তিই প্রশ্নের মুখে (Magrahat Incident)

একটি সুস্থ গণতন্ত্রে ভোটারদের স্বাধীন মতপ্রকাশই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু যখন প্রকাশ্যে ভয় দেখানো হয়, এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়, তখন সেই স্বাধীনতা বাস্তবে কতটা বজায় থাকে, সেটাই এখন বড় প্রশ্ন।

ভোটের আগে এই ধরনের বিতর্ক রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। শেষ পর্যন্ত নির্বাচন কতটা মুক্ত ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে, এখন সেদিকেই নজর সবার।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury