calcutta university
Bengal liberty: রাজ্যে খেলামেলার দিন শেষ। চোখরাঙিয়ে এমনই বার্তা যেন দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্ত। বিশ্বকর্মা পুজোয় রাজ্য সরকারের ছুটির নির্দেশকে পুরোদমে উপেক্ষা করে, ভর্তি প্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত নেন তিনি।

উপচার্যের নির্দেশে বিশ্বকর্মা পুজোরদিন খোলা কলকাতা বিশ্ববিদ্যালয় (VC Santa Datta)
কলকাতা বিশ্ববিদ্যালয় স্বশাসিত। বিশ্বকর্মা পুজোয় ছুটি বাতিল প্রসঙ্গে বিতর্ক শুরু হতেই বিশ্ববিদ্যালয়ের স্বশান ও ক্ষমতার কথা মনে করিয়ে দেন উপচার্য। একইসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, ”কোনও কালেই বিশ্বকর্মা পুজোতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকত না। সেইমতো এবারও খোলা থাকছে বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, সরকারি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের রিজেস্ট্রারের কাছে পাঠানো হয়নি।” শুধুমাত্র ইউনিভার্সিটি খোলা থাকার নির্দেশ দেননি উপচার্য। বরং শিক্ষামহল ও সরকারি ছুটির বিজ্ঞপ্তিকে অমান্য করে ১৭ তারিখ অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিনই স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের কাউন্সেলিংয়ের ঘোষণা করেন তিনি।
উপচার্যের এমন সিদ্ধান্ত-এ বিতর্কের ঝড় শুরু হয়েছে ইউনিভার্সিটির আন্দরেও। মতোবিরোধ প্রকাশ করতে শুরু করেছে কর্তৃপক্ষের একাংশ। তবে সংবাদের মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তাঁরা।
উল্লেখ্য, বিজ্ঞপ্তি জারি করে বিশ্বকর্মা পুজোর দিন ছুটির ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই পথে হাঁটল না উপচার্য। সরকারের এই নির্দেশে আপত্তি রয়েছে তাঁর। সেইকারণে তিনি ছুটির অনুমোদন দেননি তিনি। এরপর থেকেই সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, সরকার এবং উপাচার্যের মধ্যে চলতে থাকা সংঘাতের কারণেই কি বিশ্ববিদ্যালয়ের ছুটিতেও প্রভাব পড়ল?

