Bengali Film Industry News
Bengal Liberty, Kolkata :
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ন’দিন পরও স্পষ্ট হয়নি প্রকৃত কারণ। সেই অস্বচ্ছ পরিস্থিতিতেই এবার কঠোর অবস্থান নিল টলিউড ইন্ডাস্ট্রি Bengali Film Industry News। শিল্পীদের একাংশ সরাসরি জানিয়ে দিলেন সত্য সামনে না আসা পর্যন্ত সংশ্লিষ্ট প্রোডাকশন সংস্থার সঙ্গে কোনও কাজ করা হবে না। এবং কর্মবিরতির সিদ্ধান্ত তুলে নিয়ে কাল থেকেই ফের শুরু করা হবে শ্যুটিং।

বৈঠকে বড় সিদ্ধান্ত, ‘নন-কোঅপারেশন’ ঘোষণা Bengali Film Industry News
মঙ্গলবার শিল্পীদের জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত ম্যাজিক মোমেন্টস এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কাজ করবেন না কেউ। এই সিদ্ধান্তের পিছনে একটাই কারণ রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ্যে না আসা। এই বৈঠকে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক প্রথম সারির শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দেব, কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিশু সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, কৌশিক গঙ্গোপাধ্যায় সহ প্রখ্যাত কলাকুশলীরা।

‘সত্য না জানা পর্যন্ত কাজ নয়’
বৈঠকের পর স্পষ্ট বার্তা দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । তাঁর কথায়, এই ঘটনা গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে। একজন তরুণ শিল্পীর মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং ইন্ডাস্ট্রির চোখ খুলে দিয়েছে। তিনি জানান, যতক্ষণ না প্রকাশ্যে বা আইনি পথে পরিষ্কারভাবে জানা যাচ্ছে কীভাবে এই মৃত্যু ঘটল, ততক্ষণ সংশ্লিষ্ট প্রোডাকশনের সঙ্গে কাজ করা হবে না। তাঁর বক্তব্যে উঠে আসে, “আমরা সত্য জানতে চাই ঠিক কী হয়েছিল, সেটার পূর্ণ চিত্র সামনে আসা প্রয়োজন।”
এদিন প্রথমে শিল্পীদের সংগঠন কর্মবিরতির ডাক দিলেও পরে তা সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ, টেলিভিশন ও চলচ্চিত্রের শুটিং আবার শুরু হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল Magic Moments Motion Pictures এবং তাদের সঙ্গে যুক্ত কারও সঙ্গে আপাতত কেউ কাজ করবেন না। এই অবস্থানকে ‘ব্যক্তিগত লড়াই’ নয়, বরং নৈতিক দায়বদ্ধতা হিসেবেই তুলে ধরেছেন শিল্পীরা।
দেবের ঘোষণা
এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব (Dev)জানান, সাধারণত ইন্ডাস্ট্রি ‘ব্যান’ বা ‘অসহযোগ’ নীতিতে বিশ্বাস করে না। তবে এই ঘটনার গুরুত্ব এতটাই বেশি যে, এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি আরও বলেন, অতীতে যেসব শিল্পী নিষিদ্ধ ছিলেন, তাঁদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও আশ্বাস দেন তিনি।
এই ঘটনার পর টলিউডের অন্দরে নিরাপত্তা ব্যবস্থা, শুটিং ফ্লোরের পরিবেশ, এবং শিল্পীদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, শুধু এই ঘটনার বিচার নয় ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সেই দিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সব মিলিয়ে, রাহুলের মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয় এটি গোটা ইন্ডাস্ট্রির সামনে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার, তদন্তে কী উঠে আসে এবং সংশ্লিষ্ট পক্ষগুলি কত দ্রুত ও স্বচ্ছভাবে সত্য সামনে আনে।
কারণ, এই মুহূর্তে টলিউডের একটাই দাবি “সত্য প্রকাশ হোক, তবেই ফিরবে স্বাভাবিকতা।”

