Weather update
Weather update

Weather update : ঝড়বৃষ্টির বিদায়, চৈত্রে ফিরছে দাপুটে গরম, দক্ষিণ ও উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ার ইঙ্গিত

Bengal Liberty, ১০ এপ্রিল :

চৈত্রের শেষ প্রহরে আবহাওয়ার স্পষ্ট পালাবদল- কয়েকদিন আগেও ঝড়বৃষ্টি আর বজ্রপাতের দাপটে শীতল ছিল গোটা দক্ষিণবঙ্গ (Weather update), এবার ধীরে ধীরে ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। প্রকৃতির এই হঠাৎ রূপান্তরে বেশ ফাঁপরে পড়ছে সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়বৃষ্টির বিরতি নিয়ে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ-দুই প্রান্তেই শুরু হচ্ছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার পর্ব, যা আগামী কয়েক দিনে আরও প্রকট হবে (Weather update)।

Weather update
Weather update

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির প্রভাব অনেকটাই কমতে শুরু করেছে। যদিও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার মতো কয়েকটি জেলায় আজও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া ক্রমশ শুষ্ক হয়ে উঠবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

গত ৭২ ঘণ্টার ঝড়বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নেমে গিয়েছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৮ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রাও কমেছিল প্রায় ৩ ডিগ্রি। কিন্তু এখন সেই পরিস্থিতির বদল ঘটছে দ্রুত। আগামী কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, ফলে গরমের তীব্রতা স্পষ্টভাবেই অনুভূত হবে। এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়ার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, যার জেরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনাও রয়েছে।

Weather update
Weather update

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)

উত্তরবঙ্গে এখনও পুরোপুরি বিদায় নেয়নি ঝড়বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই অস্থির আবহাওয়ার স্থায়িত্ব খুব বেশি দিন নয়। আবহাওয়াবিদদের মতে, শনিবার থেকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং ছত্তিশগড় সংলগ্ন অঞ্চলে অবস্থানরত ঘূর্ণাবর্তের জেরেই এই কয়েকদিন ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প সেই প্রক্রিয়াকে আরও জোরদার করেছিল। তবে এখন সেই প্রভাব ক্রমশ দুর্বল হচ্ছে। ফলে ঝড়বৃষ্টির মেঘ সরে গিয়ে আবারও চৈত্রের চেনা গরমই ফিরতে চলেছে।

আরও পড়ুন :

Weather Alert : টানা বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ গোটা বাংলা, দক্ষিণ-উত্তরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury